কিয়ামতের আলামতের প্রকারভেদ


কিয়ামতের আলামত বিষয়ে আলেমগণ অনেক অভিমত পেষ করেছেন।
তারা কিয়ামতের আলামত গুলোকে বিভিন্য ভাবে ভাগ করেছেন।
১:- কেও কেও আলামতগুলো প্রকাশের সময়কালকে
বিবেচনা করে ৩ প্রকারে ভাগ করেছেন
ক. যেগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর ভবিষদ্বাণীর আলোকে প্রকাশ পেয়েছে এবং অতিবাহিত হয়ে গেছে যেমন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর আগমন ও মৃত্য, বাইতুল মুকাদ্দাসের বিজয় হিজাজের বিশেষ আগুনের প্রকাশসহ এ ধরনের অতিবাহিত ঘটনাবলি।
খ, এমন সব আলামত যে গুলো প্রকাশ পেয়েছে এবং বর্তমানেও অব্যাহত রয়েছে। আর এ ধরনের আলামতের সংখ্যা অনেক। যেমন ভুমিকম্প বৃদ্ধি পাওয়া, আমানতের খিয়ানত করা, অযোগ্য দের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া, ইলম উঠে যাওয়া এবং অজ্ঞতা ব্যাপকতা লাভ করা ইত্যাদি।
গ, সব থেকে বড় আলামত যা এখনো প্রকাশ পায়নি ;
কিন্ত কিয়ামতের কিছু পের্বে প্রকাশ পাবে। যেমন দাজ্জালের আবির্ভাব, ইসা আলাইহিস সালাম এর পুনঃআগমন, ইয়াজুজ মাজুজ বহিঃপ্রকাশ এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া।
এগুল আলামতের বিস্তারিত সামনে আলচনা করা হবে ইনশা আল্লাহ
আমাদের ফেসবুকে like দিয়ে এ্যাক্টিভ থাকুন

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.