 |
| islamialobd |
ঘুটঘুটে অন্ধকার রাত, শায়েখ আহমাদ খেজরুবিয়া তার ঘরে শায়িত, এক চোর তার ঘরে প্রবেশ করলো, অনেক খুজাখুজির পরও বেচারা চোর তার ঘরে কোন কিছু খুজে পেল না, শায়েখ আহমাদ ঘরের এক কোনে আল্লাহর ইবাদাত এ লিপ্ত ছিল, তিনি চোরকে খালি হাতে ফিরে দিতে দেখে আফসোস করতে লাগলেন তিনি চোর কে ডেকে বল্লেন! ভাই আমি দিনের আলোতেই আমার ঘরে কিছুই খুজে পাইনা আর তুমি এসেছো অন্ধকারে খোজ করতে এসেই যখন পরেছ, তবে একটু দাড়াও, খালি হাতে আমার ঘর হতে ফেরৎ যেওনা, ঐযে দরজার কাছে বালতি দেখছো কুপ থেকে পানি তুলে অজু করে এসো, আমার সঙ্গে নামাজ পড়, হয়তো আল্লাহ পাক তোমাকে কোন কিছু দিয়ে দিতে পারেন বেচারা চোর দেখলো আমি তো ধরাপরে গেছি তাই নিরুপায় হয়ে শায়েখের কথা মত অজু করে এলো এবং বাকি রাত আল্লাহর ইবাদাতে লিপ্ত হলো সকাল হতেই এক ব্যক্তি শায়েখের নিকট দুইশত শর্ণমুদ্রা এনে হাজির করলো শায়েখ আহমাদ খেজরুবিয়া সে চোর কে ডেকে বল্লো এই নাও আল্লাহ পাক তোমাকে এক রাতের ইবাদাত বন্দিগির বিনিময়ে ২০০ শত শর্ণমুদ্রা দান করেছেন, শর্নমুদ্রা গুলি হাতে পেয়ে, চোর আশ্চর্য হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো একটি মাত্র রাত একজন সৎ মানুষের সাথে থেকে ইবাদাত করার এই প্রতিদান তাহলে এখানে সারাজিবন থাকলে না জানি আরো কত মুল্যবান সম্পদ লাভ হয়, একথা ভাবতে ভাবতেই সেন লোক তার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে তওবা পড়লো এবং বাকি জিবন শায়েখ আহমাদ খেজরুবিয়ার দরবারে থেকে গেল।
আমাদের ফেসবুক পেজ
No comments
আপনাকে অনেক ধন্যবাদ