আমরা মাটি ও মানুষকে ভালোবাসি


আমরা মাটি ও মানুষকে ভালোবাসি
হাবীব আনওয়ার

আমরা বাঙ্গালী জাতি।আমরা বীরের জাতি।আমরা সাহসী জাতি।আমাদের অতীত সোনালী অতীত।আমাদের অতীত গৌরবজ্জল অতীত।আমাদের ভবিষ্যৎ  সম্ভবনার।আমাদের আগামী সুন্দর-সমৃদ্ধ নাস্তিক মুক্ত দেশ গড়ার।আমরা দেশকে স্বাধীন করেছি। পরাধীনতার শিকল চুরমার করে।একবার নয়,তিন তিন বার।প্রথমে বিটিশ থেকে ভারত।তারপর ভারত থেকে পাকিস্তান। আবার পাকিস্তান থেকে সোনার বাংলা।রক্ত দিয়েছি।জীবন দিয়েছি।তবুও মাথা নোয়াইনি।৩০লাখ শহীদের আত্মদান।তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময় আমরা পেয়েছি, লাল-সবুজে রক্ত মাখা একটি পতাকা!  একটি স্বাধীন ভূখন্ড।আমরা বিজায়ী হয়েছি।চূড়ান্ত বিজয় অর্জন করেছি।আমরা মাথা নত করিনি।কারণ,আমরা নত হতে জানি না!

অর্থ,অস্ত্র,শক্তি ও জনবল,সব দিক দিয়ে আমরা ছিলাম দূর্বল।কিন্তু আমাদের আছে বহুবল।আমাদের গৌরব;--আমাদের দেশ।আমাদের পতাকা;-- লাল-সবুজের পতাকা।আমাদের নেতা ; ভাসানী,মুজিব, জিয়া।আমাদের অহংকার।আমাদের অনুপ্রেরণা।আমাদের আছে জ্ঞানী-গুনি, কবি সাহিত্যিক।লেখক-গবেষক।আমাদের কবিতায়, নজরুল,  ফাররুক।আমাদের গবেষণায় মুহিউদ্দুন খান,আব্দুর রশিদ তর্কবাগীশ। আমাদের কণ্ঠে,মুফতী আমিনি,খতিব উবায়দুল।আমাদের চিন্তায় শামছুল হক ফরিদপুরী,আতাউর রহমান।আমাদের ইসলাহে মুফতী ফয়জুল্লাহ, মুফতী আব্দুর রহমান।আমাদের দরসে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, আল্লামা আহমাদ শফি।আমাদের রাহবার জুনাইদ বাবুনগরী,আমাদের মেম্বারে খতিব সিদ্দিক আহমাদ, আল্লামা ওলীপুরী। আমাদের লেখায় আছে আবু তাহের মিসবাহ।আমাদের সুরে আইনুদ্দিন, মুহিব খান।

আমাদের আরো আছে যোগ্য ও আদর্শবান লাখো কওমীয়ান।আমারা পরিনা এমন কিছু জানি না।আমরা দেশের জন্যে,দশের জন্য লড়াই করি।সংগ্রাম করি। মনবতা আর আদর্শের পতাকা তুলি।কারণ,আমরা ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। আমরা দেশকে ভালোবাসি।এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি।কারণ, আমরা খাঁটি বাংলাদেশি।বাংলাভাষি।

লেখক, শিক্ষার্থী: মেখল মাদরাসা ,হাটহাজারী,চট্টগ্রাম।
habibanwar199@gmail.com

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.