তারাবীহ'র ধ্বনি


সূরা ইউছুফের পরশে;

লেখক আল্লামা মুফতী হারুন ইযহার
একমাত্র ঘটনা যেখানে কুরআনের চিরাচরিত নিয়মের বাইরে কাহিনীর একটা ধারাবাহিকতা লক্ষিত। সূরাটির মূল বার্তা সাবেক সূরাগুলো থেকে অভিন্ন হলেও তার কিছু বৈশিষ্ট্য অনন্য।

কুরআন কোন গল্প-উপন্যাসের গ্রন্থ তো নয়ই, এটা কোন ইতিহাসগ্রন্থও না। কিন্তু ভিন্ন আঙ্গিকে ইতিহাসের বয়ান এখানে অবজেক্টিভভাবে বিদ্যমান  যা সুনির্দিষ্টভাবে মানবকে তার জীবনের উদ্দেশ্য নির্ণয় করতে সহয়তা করে, এটা গল্প, থ্রিলার বা উপন্যাসের গ্রন্থও না তবে এমন এক মোহনীয় বিবরণ যা গল্পের অন্তঃসারশুণ্য স্বাদকে হার মানায়।

নবীদের সকল কাহিনীর বিক্ষিপ্ত স্টাইলের  বিপরীত সূরা ইউছুফের লাগাতার ঘটনা বিবরণী মানব রচিত কাহিনীর মোকাবেলায় সৌন্দর্য্য, নৈপুণ্যে ও ভাবগাম্ভীর্যের এক সামগ্রিক ও সম্মিলিত রূপ হাজির করে।
এমন একটি ঘটনার জন্য আল্লাহ্‌ তাআলা কাকে নির্বাচিত করেছেন? করেছেন তাঁরই প্রিয় খালিল হযরত ইবরাহীম (আ.)'র প্রোপৌত্র ইউছুফ (আ.)কে। এ পরিবারটির আসন আল্লাহ্‌র কাছে নির্বাচিত।
তাঁর বড় দাদা ইব্রাহীম (আ.)অনেক আগেই মিসরের রাজপ্রাসাদে দা'ওয়াত পৌছিয়েছেন। সেই রাজপ্রাসাদে নানা  কৌতূহলী পর্ব আর রোমাঞ্চকর ধাপ পাড়ি দিয়ে পৌঁছে গেলেন তাঁর পরিবারের উত্তরসূরী। এটা ইব্রাহিমী সারপ্রাইজ যা থেকে এ ঘটনা বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। ইউছুফ কে ইউছুফ হিসেবে তাফসীর করলে হবেনা ইবরাহিমী সৌরভ বাদ দিয়ে।

'স্বপ্ন' এমন মহা রহস্যময় সত্য যা নানা বিবর্তনের আগাম ইঙ্গিত বহন করে মানবতার জন্য ঐশ্বরিক বার্তা নিয়ে হাজির হয়, এটা ঐশী বাণীর স্থলাভিষিক্ত।
হাদীসে ইমানদারের স্বপ্নের গুরুত্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছে। হজরত ইউছুফের সংগ্রামি দাওয়াতী পথচলা শুরু হয়েছিলো একটি স্বপ্নের মাধ্যমে।

নৈতিকতার এক মহা কঠিন পরীক্ষায় পড়েছিলেন হজরত ইউছুফ, উত্থীর্ণ হলেন, নারীর ফাঁদ থেকে বাঁচার জন্য স্বেচ্ছা কারাভোগ করলেন।
করারগারে বন্ধ থাকেনি দাওয়াতের মিশন।

জেলখানায় স্বপ্নের ব্যাখ্যা দিয়ে রাজদরবারে আবার আলোচনার বিষয়ে পরিণত হলেন। প্রসস্থ হলো মুক্তির দুয়ার।
পাল্টেগেলো দৃশ্যপট। রাষ্ট্রের আসামি হলেন রাষ্ট্রের উপদেষ্ঠা।

ইব্রাহিমের পরিবারে আল্লাহতাআলা মিশরের রাজত্ব দান করলেন প্রপৌত্র ইউছুফের মাধ্যমে। সে রাজত্ব রাজত্ব ছিলনা। ছিলো খেলাফত যা দাওয়াতের চুড়ান্ত লক্ষ্য।

ইউছুফের "সবর" বিজয়ী হয়েছে। ভ্রাতৃবৃন্দ এবং রাণীর "মকর" চরমভাবে ব্যার্থ হয়েছে।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.