♥♥তুমি নারী♥♥


তুমি নারী,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি অর্ধ উলংগ হয়ে
রাস্তাঘাটে বেহায়ার মত চলবে?
তুমি নারী ,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি পুরুষের মত
শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াবে?
তুমি নারী ,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি স্বামীকে ঘরে রেখে
শপিং করতে বেপর্দায় বাজারে
যাবে?
_
তুমি নারী
তোমার অধিকার আছে
তাই বলে কি নিজের দেহটাকে
বেগানা পুরুষদেরকে দেখাবে?
_
তুমি নারী,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি পরপুরুষের হাত ধরে
পার্কে পার্কে ঘুরে বেড়াবে?
_
তুমি নারী ,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি বেগানা পুরুষের
সাথে আড্ডায় নিজেকে মজিয়ে
রাখবে?
-
তুমি নারী
তোমার অধিকার আছে
তাই বলে কি লেখাপড়ার নামে
যুবকের সাথে চায়নিজ হোটেলে
যাবে?
_
তুমি নারী
তোমার অধিকার আছে
তাই বলে কি তুমি নির্লজ্জের মত
বখাটে যুবকের কোলে মাথা
রাখবে?
_
তুমি নারী
তোমার অধিকার আছে
তাই বলে কি দিনের পর দিন
তুমি পরপুরুষের সাথে রাত কাটাবে?
_
তুমি নারী
তোমার অধিকার আছে
তাই বলে কি সামান্য টাকার
লোভে
নিজের দেহটা বিক্রি করে দিবে?
_
তুমি নারী ,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি রাস্তায় রাস্তায়
সমান অধিকারের মিছিল করবে?
_
তুমি নারী ,
তোমার অধিকার আছে ,
তাই বলে কি মন যা চায়
তা অবাধে করে বেড়াবে?
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
তোমার অধিকারের সাথে
তোমার মান সম্মান সব জড়িত।
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
মান সম্মান হারিয়ে লাভ নেই
বিশ্ববাজারে নিজেকে করে
পরিচিত।
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
তুমি কেনাবেচার জন্য
কোনো বাজারের পণ্য না
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
তোমার মত সম্মানী
এ ধরাতে আর কেউ না।
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
সেই জাহিলিয়াত যুগের কথা
তুমি ছিলে কেবল ভোগের পণ্য।
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
সেই বর্বরতার যুগ থেকে
কে তোমাকে মুক্তির দিশা দিল।
_
তুমি নারী ,
তোমার ভাবা উচিৎ
তুমি কেন নবীজির অবাধ্য হয়ে
নিজের মত জীবন চালাচ্ছ।
_
তুমি নারী,
তাই আজ তোমাকে বলছি
ফিরে আস তুমি সে পথ থেকে
যেই পথ দিয়ে তুমি চলছ।
_
মনে রেখো, তুমি নারী
তুমি মা, তুমি বোন
তুমি স্ত্রী, তুমি মেয়ে।
_
আর সেই তুমিই সম্মানিতা
তাই নিজের সম্মান হারাইওনা
যুগের সাথে তাল মেলাতে যেয়েও
না।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.