আমরা নিমকহারামি নই তো!
আমরা নিমকহারামি নই তো!
ইশতিয়াক সিদ্দিকী
সংশ্লিষ্ট বিষয়ে ভাবনাটা নতুন না। '১৩সালের ৫ই মের পর থেকেই। গতকালের ঘটনায় ব্যথাটা নতুন করে উঠলো।
একটি সমাজ। অনেক কিছুই তার অনুসঙ্গ। এক পরিবারে সমাজ হয় না। এককভাবে পরিপূর্ণও না। ভিন্নমত -ভিন্নপথ হলেও মিলেমিশে থাকতে হয়, পথ চলতে হয়।
কওমি মাদরাসা। একটি সোসাইটি। তবে ধর্মকেন্দ্রিক স্বয়ংসম্পূর্ণ হলেও দেশের অন্যান্য জটিলতা, কার্যক্রমে নবীন। ফলে আমরা দেখেছি, বিভিন্ন ইস্যুতে (যেমন, ফতোয়া-নারীনীতি) ভিন্নমতালম্বীদের সহযোগিতা নিয়েছি। কাজ করেছি। সফলতাও এসেছে।
হেফাজতের দিনগুলোতেও আমরা তাই দেখেছি। বিভিন্ন ব্যক্তিবর্গ ও মিডিয়া হেফাজতকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলো। এতে উল্লেখযোগ্য ছিলো দিগন্ত ও ইসলামিক টিভি ও দৈনিক আমার দেশ।
তারা কেন এমন সহযোগিতা করেছে এর ব্যাখ্যা অনেক। আমরা কেন তাদের কাছে টেনেছিলাম তার ব্যাখ্যাও অনেক।
হেফাজতের উত্থান-পতনে মিডিয়ার অনেক লম্বা হাত ছিলো বিশ্লেষকেরা বিষয়টা ভাল করেই জানেন। হাটহাজারীর মত মফস্বল থেকে একটা আন্দোলনকে রাজধানী পর্যন্ত পৌঁছাতে সবচে' বড় কারিগরি হাত ছিলো মিডিয়ার। এর অন্যতম প্রাপ্তী দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমার দেশের।
তখন এসব মিডিয়াকে হেফাজতের মুখপত্র বলা হতো।
ব্যথা যেখানে :
হেফাজত ইস্যুতে দিগন্ত, ইসলামিক টিভির সম্প্রচার ও আমার দেশের প্রকাশনা বন্ধ করে দিলো সরকার। তাদের হাজার-হাজার সংবাদকর্মী হঠাৎ চাকুরিহারা হয়ে পথে বসলো। আর এরাই ছিলো, আন্দোলনে আমাদের সবচে' কাছের। অদৃশ্য এক মহাশক্তি।
কিন্তু আমরা তাদের জন্য কিছুই করলাম না। না মৌখিক সহানুভূতি, না আর্থিক সহযোগিতা!
অথচ হেফাজত চাইলে তাদের জন্য অনেক কিছু করতে পারতো। অল্প করলেও তা হতো তাদের জন্য অনেক বড় প্রাপ্তী। অন্তত শান্তনার বাণী।
কিন্তু আমরা কিছুই করিনি!
মানবাধিকার সংগঠন 'অধিকার' এর চেয়ারম্যান আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল শহীদের তালিকার ইস্যুতে। বিনিময়ে আমরা কিছুই করিনি।
মাহমুদুর রহমান। হেফাজত ইস্যুতে উনার কৃতিত্ব অনেক। উনার ব্যক্তি মালিকানা পত্রিকার প্রকাশনা বন্ধ। শতাধিক মামলা মাথায় দিনাতিপাত। সবকিছুতে হেফাজত সংশ্লিষ্টতা। কিন্তু আমরা তাকে ভুলে গেছি। উপকারকারীদের খুব দ্রুত আমরা ভুলতে পারি...!
সবশেষ গতকালের ঘটনা। মাহমুদুর রহমানের উপর নারকীয় হামলা হলো। রক্তাক্ত জখম হলো।
উনি একজন দেশপ্রমিক ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তি নন।
ইসলামি দলগুলো চাইলে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিতে পারতো। খুব দরকার ছিলো। কিন্তু এখনো...!
এসব ভাবলে মনে হয়, আমরা নিমকহারামি নই তো....!
লেখক: নির্বাহী সম্পাদক, আলোকিত রাউজান২৪ ডঢ কম।
পরিচালক: মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়া।গবেষণা মূলক প্রতিষ্ঠান,হাটহাজারী চট্টগ্রাম।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ