"ইহরাম" কি ও কেন?

হজ্জ আল্লাহ তাআলা কর্তৃক অকাট্য দলিলের ভিত্তিতে জারিকৃত ফরজ ইবাদত। হজ্জ ও ওমরার ইবাদতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম রুকনই হলো ইহরাম। ইহরাম সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। অথচ হজ্জ ও ওমরা পালনে ইহরাম বাঁধা হলো ফরজ।

সংক্ষেপে ইহরাম কি? তার পরিচয় ও প্রয়োজনীয়তা তুলে ধরা হলো-
ইহরাম কি?

اَلْاِحْرَامُ (ইহরাম) শব্দটি حَرَامٌ (হারাম) শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেয়া। আর এ ইহরামই হজ ও ওমরার প্রথম ফরজ কাজ। পুরুষদের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা
কাপড় আর নারীদের জন্য
স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক
পরিধান করাই হলো ইহরাম।

ইহরাম কেন?

এ কারণেই হজ্জ ও ওমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের ওপর স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচের ক্ষৌর কর্যাদি, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করাসহ কিছু বিষয়কে হারাম করে নেয়।

প্রকাশ থাকে যে-
উল্লেখিত কাজগুলো পাশাপাশি ‘হজ্জ ও ওমরা’ এ দুটির মধ্যে যেটি আদায় করার ইচ্ছা করবে; তার নিয়ত করে চার ভাগে উচ্চ স্বরে তিন বার তালবিয়া পাঠ করাকেই ইহরাম বলে।

ইহরামের প্রয়োজনীয়তা:-
নামাজের জন্য যেমন তাকবীরে তাহরিমা বাধা হয়। তেমনি হজের জন্য ইহরাম বাধা হয়। তাকবীরে তাহরিমার দ্বারা স্বাভাবিক অবস্থার হালাল ও বৈধ কাজগুলো নামাজি ব্যক্তির জন্য নামাজ আদায়ের সময় হারাম হয়ে যায়।
ঠিক ইহরামের মাধ্যমেই হজ্জ ও ওমরা পালনকারী ব্যক্তির জন্যও স্বাভাবিক অবস্থার অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এ কারণেই হজ্জ ও ওমরার জন্য ইহরাম ফরজ করা হয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব হজ্জ ও ওমরা পালনকারীকে সঠিকভাবে ইহরাম বাধার ও ইহরাম বাধার করণীয় সম্পর্কে জানার তাওফিক দান করুন।
আমিন।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.