আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনা করলেন আল্লামা শাহ আহমদ শফী

আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনা করলেন আল্লামা শাহ আহমদ শফী

ইশতিয়াক সিদ্দিকী

দারুল উলূম হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা কামনা করেছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে ক্লাস শেষে রুমে ফিরলে হঠাৎ অস্বস্তি বোধ করেন। বেশ কয়েকবার বমি হয়। প্রেসার বেড়ে যায়। তখন জরুরীভিত্তিতে চট্টগ্রাম শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা জানিয়েছেন, বাবুনগরীর অবস্থা স্বাভাবিক রয়েছে। চিন্তার কোন কারণ নেই। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে।

এদিকে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নিজেই আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় দু'আ করেছেন এবং দেশবাসীর নিকট দু'আ চেয়েছেন।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.