লক্ষ্যহীন জাতির ধ্বংস অনিবার্য
লক্ষ্যহীন জাতির ধ্বংস অনিবার্য
আল্লামা জুনায়েদ বাবুনগরী
=====================
যে জাতির কোন টার্গেট নেই, কোন লক্ষ্য-উদ্দেশ্য নেই, সেই জাতির পতন অনিবার্য। যে তালেবে ইলমেরও কোন লক্ষ্য নেই, সেও অনুরূপ ক্ষতিগ্রস্ত। কারণ টার্গেট ছাড়া কোথাও সফল হওয়া যায় না। আপনারা তালেবে ইলম। আপনাদের সামনে কথা বলার নিয়ম হলো, ইলম সম্পর্কে আলোচনা করা। মাজনুর সামনে বসলে যেমন লায়লার আলোচনা ছাড়া কোন আলোচনাই আর মজা থাকে না, ঠিক তালেবে ইলমের সামনেও ইলমের আলোচনা ছাড়া অন্য কিছুর মজা থাকে না। মজনু লায়লীর আশেক, আর আপনারা ইলমের আশেক। আজ সোমবার দারুল উলূম হাটহাজারী মাদরাসার বায়তুল করীম মসজিদে তালেবে ইলমদের উদ্দেশ্যে এসব কথা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, ইলম অনেক দামী জিনিস। আপনার তার তালাশকারী। সুতরাং আপনারাও অনেক দামী। নিজেকে মূল্যায়ন করবেন। জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। এখান থেকে ফারেগ হয়ে আপনারা জাতির কাণ্ডারি হয়ে হাল ধরবেন। কাজেই আপনাদেরকে প্রস্তুত হতে হবে।
আপনারা ইলম অর্জনের জন্যে মেহনত করুন। সাধারণ কোন জিনিস যদি প্রচেষ্টা ছাড়া অর্জন না হয়, তাহলে ইলমের মতো দৌলত মেহনত ছাড়া পাওয়ার কীভাবে আশা করতে পারেন। দৈনন্দিন কাজের একটি নেযাম তৈরী করুন। রুটিন মতো কাজ করুন। ক্লাসে রীতিমতো উপস্থিত থাকবেন। যে সবক আপনি বুঝতে পারেননি তা যেকোন ভাবেই হোক হল করার চেষ্টা করুন। আল্লাহ তা'আলা আপনাদের সবাইকে সফল করুন।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ