♥♥সম্পর্ক♥♥

স্বামী - স্ত্রী ঝগড়া হলে স্ত্রীর করনিয় কি
যে কোন দুজনের বা দু'পক্ষে যখন তুমল ঝগড়া বাঁধে কোন কারনে কথা বন্ধ হয়ে যায়।
তখন মনে হয় সব শেষ। 

দুজনের স্বপ্নগড়া পথ পস্কিলতার মোড় পেরিয়ে দুদিকে চলে যায়।
কিন্তু শেষ বললেই সব কিছু শেষ হয়ে যাইনা, শেষ হওয়ার উচিত নয়।

অন্ততঃ স্বামী - স্ত্রী মতো এমন একান্ত সম্পর্ক এতো ঠুনকো ভাবে শেষ হতে দেয়া যায়না।
দীর্ঘকালীন ভালোবাসা কোনদিন  মুহূর্তের মধ্যে উঠে যায়না। তা হয়তো সাময়িক কিছুটা ম্লান হয়ে যেতে পারে। তবে আন্তরিক চেষ্টা করুন, তাহলে তার আগের ঔজ্জ্বল্যই ফিরে পাবেনন।

স্বামী স্ত্রী ঝগড়া হলে অন্যজনের ভরসায় বসে না থেকে নিজেই উদ্যেগী হন। আপনি আগে কথা বলুন,আগে তার মান ভাংঙ্গান।
ওতে লজ্জার কিছু নেই।

সংসারটা আপনার,সতারং সেটা সুন্দর রাখতে নিজের জেদ কিছুটা কমালে কোন ক্ষতি নেয়।

আপনি সাময়িকের জন্য,ছোট হয়ে সঙ্গীটির মান ভাঙ্গাতে পারলে পরে সুযোগ মতো বলতে পারবেন,  বা গর্ববোধ করতে পােরবেন যে,আমার এক তরফা উদ্যোগেই সে দিন এক খন্ড মেঘ কেটে গিয়েছে... 

প্রকাশ্যে না হলেও সে মনে মনে স্বীকার করতে বাধ্য হবে, তার কোন কৃতিত্বই ছিল না এই ধাক্কা সামলানোতে এবং ভিতরে ভিতরে সে আপনার প্রতি কৃতঙ্ঘ হবে।

রাগের সময় মানুষের কোন হুঁশ থাকেনা। সে হয়ে পড়ে বেসামাল।
তাইতো নবীজী (সাঃ) রাগ থেকে দূরে থাকতে বলেছেন।
দুজন মানুষের  দ্বন্দ্ব নিরসনের জন্য অনেক সময় তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়।  তেমনি ভাবে দুজন ব্যক্তির মাধ্যকার স্বাভাবিক দ্বন্দ্ব বা মনোমালিণ্যের সুযোগে সেখানে শয়তানের ভূমিকা থাকে বেশি। শয়তান সেখানে মাথা প্রবেশ করিয়ে দেয়।

তখন অতি স্বাভাবিক আত্মকলহ রুপ নেয় বিরাট ঝড়- তুফানে।  ফলে স্বাভাবিক সময়ে যে কথা বা আচরন তার কাছে আসা করা যায়না, রাগের সময়ে সে তা বলে ফেলে বা করে ফেলে অনায়াসে।
ঐ সময় কথা মনে গেঁথে রাখবেন না। নিজের বিচার করুন। সব সময় কি নিজেকে সম্পূর্ণ নিয়ান্ত্রণে রাখতে পারেন ?

সামনা সামনি না বললেও মনে মনে আপনি কি বলেন ভাবুন তো ?
আপনার মনের এই কথা গুলো যদি সে জানতে পারতো, তবে তার অনুভুতি কি হতো ?
রাগ পড়ে গেলে ভাবতে বাসুন আপনার মনের পুর্বেকার অবস্থাটা সম্পর্কে।

পাশাপাশি থাকতে ঝগড়া- বিবাদ,মান অভিমান হবেই, তার মানে নয় যে সব শেষ করে চলে যেতে হবে। মাথায় ঝাড়া দিয়ে ওঠে পড়ুন। এক গুচ্ছ ফুল বা অন্য কেন সুন্দর জিনিস দিয়ে বা বিচিত্র কোন পন্থায় বিবাদ মিটমাট করে নিন। 

আপনি প্রথমে একপা এগিয়ে গেলে দেখবেন,সে ঠিকই তার পা এগিয়ে দিবে।
বেঁচে থাকুন, বাঁচিয়ে রাখুন প্রতিটি সম্পর্ক।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.