কার ইশারায় কমানো হয় চামড়ার মূল্য
কার ইশারায় কমানো হয় চামড়ার মূল্য
হাবীব আনওয়ার
প্রথমে শুরু করি একজন আলেমের কথা দিয়ে:
মুফতি দিলাওয়ার হুসাইন দা.বা. বলেন, "আমাদের মাদরাসায় বার্ষিক খরচ দুুই কোটি টাকা। গত বছর চামড়া থেকে এসেছে ৭ লাখ টাকা।
যে আল্লাহ আমাদেরকে এক কোটি ৯৩ লাখ টাকা দিয়েছেন তিনি বাকি ৭ লাখ টাকাও দিতে পারেন।
তোমাদেরকে(কওমী ছাত্রদেরকে) ইচ্ছা করলে ছুটি দিয়ে দিতে পারি। কিন্তু না, সাধারণ মানুষের কুরবানি যেন সহীহ তরীকায় হয় সে দায়িত্ব তোমাদের তথা আলেমসমাজের।তাই আমরা এই কাজ করে থাকি, টাকা কখনোই আমাদের মাকসাদ নয়, মাকসাদ হলো মানুষের কুরবানির এই আমল যেন সহীহভাবে হয়।"
এবার আসি আমার কথায়:
ছোট বেলায় দেখতাম ৩০/৩৫ হাজার টাকার গরুর চামড়ার দাম ২০০০/৩০০০ টাকা।আর এখন এক লাখ টাকা দামের গরুর চামড়ার দাম ৫০০/৬০০ টাকা।অথচ,একটা জুতো কিনতে গেলে দু'তিন হাজার ছাড়া সম্ভব হয় না।
প্রতি বছরের ন্যায় এবারো ঈদকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বসিয়ে সরকারী নিয়ম ভঙ্গ করে চামড়ার দাম মাটিতে নামিয়ে এনেছে! ধর্মবিদ্ধেষী কিছু কুচক্রী মহলকে খুশি করতে, মাদরাসার এতিম ও সমাজের অসহায় মানুষগুলোর সাথে বলতে গেলে যুদ্ধ ঘোষণা করেছে।
আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যের কষাঘতে জর্জরিত। অভাব যেনে কোন ভাবেই পিছু হাটে না! তাই তাদের অর্থের একটা জোগান আসে সমাজের বিত্তবানদের সহায়তার বিভিন্ন খাত থেকে।যেমন, রমযানে ফিতরা ও ঈদ উল আজহায় চামড়ার অর্থ থেকে তাদের অভাব কিছুটা হলেও পূরণ হয়! একটি দিন হলেও ভালো কিছু খেতে বা পড়তে পারে।বিশেষ করে দেশের সিংহভাগ কওমী মাদরাসার হাজার-হাজার এতিম ও গরিব ছাত্রদের ভরণ-পোষণের একটা ব্যবস্থা হয় এই চামড়ার অর্থ থেকে।যার ফলে সমাজের সুবিধা বঞ্চিত একটি অংশের পড়া-লেখার বন্দবস্ত হয় কওমী মাদরাসাগুলোতে।
হাজার-হাজার শিশু বেড়ে উঠে সভ্যতার সবক নিয়ে।শত-শত অপরাধ হ্রাস পায় কওমী মাদরাসার অবদানে।নাস্তিকতার বেড়াজাল থেকে বেড়িয়ে এক আল্লাকে খুঁজে পায় অসংখ্য পরিবার।
কিন্তু ইহুদী-খ্রিস্টান ও নাস্তিক্যবাদীদের বিভিন্ন প্রলোভনে প্রভাবিত হয়ে সমাজের এলেট শ্রেণীর কিছু দুষ্কিতকারীরা কওমী মাদরাসায় যেন সমাজের হত দরিদ্র পরিবারের সন্তানরা পড়তে না পারে, সেই লক্ষ্যে প্রতিবছর উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঈদকে সামনে রেখে চামড়ার দাম কমিয়ে দেয়।
যা দেশের অর্থনৈতিক দিক দিয়েও বড় ক্ষতির কারণ।
তাই,এখনি সময় এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।এরা দেশ ও জাতির শত্রু। এরা মনবতার শত্রু।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ