তারাবীহ'র ধ্বনি
★সূরা রা'দের পরশে;
মুফতী হারুন ইযহার
সৃষ্টিতত্ত্বের বয়ান..মৃত্যুর পর মাটি থেকে পুনরুত্থানে কুফ্ফারের সংশয়.. আল্লাহ্র প্রচন্ড সক্ষমতার নানা বয়ান..আল্লাহ কোন সম্প্রদায়কে পরিবর্তন করেননা যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে না ফেলে..হক্ব-বাতিলের উদাহারণ বৃষ্টির স্থীর পানি এবং ফেনার মত..উলুল আলবাব/বুদ্ধিমানদের গুণাবলি হলো;ওয়াদাপূরণ,আত্মীয়সম্পর্ক রক্ষা,আল্লাহ্কে সমীহ,ক্বিয়ামতের ভয়,ধৈর্য,সালাত,দানশীলতা,উত্তমপন্থায় অন্যায়ের প্রতিকার..
আল্লাহ্র জিকরে অন্তর প্রশান্ত হয়..
নিছক অলৌকিকতার বিচারে কুরআনের মূল্যায়ন কাফেরদের একটা অনকাঙ্খিত আশা..
কুরআন আরবীতে বর্ণিত সংবিধান যাকে এড়িয়ে আপনি (নবী) মানুষের 'হাওয়া'/কুপ্রবৃত্তিকে মান্য করতে পারেননা..রাসূলগণের জীবনচরিত স্বাভাবিক,আল্লাহ্র হুকুম ব্যাতিত তারা কোন নিদর্শন দেখাতে পারেননা, তবে আল্লাহ্ তার কিছুটা দেখাবেন, পৃথিবীকে বটে ফেলা হবে চতুর্দিক থেকে..
কুফ্ফারের চক্রান্ত বুমেরাং হয়।
★সূরা ইব্রাহীমের পরশে;
প্রত্যেক রসূলকে স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ..কৃতজ্ঞতায় নিয়ামত বাড়ে..নবীগনের সাথে কুফ্ফারের বিতর্ক..কাফেরদের কর্ম আগুনের ছায়ের মত..আল্লাহ্র দরবারে দুর্বলরা সবলদের উপর দায় চাপাবে..অন্যদিকে কেটে পড়বে শয়তানও..
কালেমায়ে তৈয়্যবাহর উদাহরণ পবিত্রবৃক্ষের মত যার শিকড় স্থীর,শাখাপ্রশাখা আকাশে বিস্তৃত, পক্ষান্তরে কুফরের খবীস কলেমা মাটির উপর উপড়ে পড়া অস্থায়ী বৃক্ষের মত...
কলেমায়ে তৈয়্যবার মজবুত বাক্যের কারণে পার্থিবজীবন এবং কবরের জগতে ঈমানদারকে আল্লাহ্ অবিচল রাখবেন...
হজরত ইব্রাহীমের দীর্ঘ দুআ সমুহ, যেখানে মক্কানগরী এবং সেখানের অনাবাদ ভূমিতে নিজ পরিবারের নিরীহ আবাসন,তাদের জন্য সালাত কায়েম ও মূর্তিপূজা থেকে বিরত থাকার তাওফিক কামনা...
জালেমদের ব্যাপারে আল্লহ্ বে-খবর নন..
তাদের কূটকচাল আল্লাহ্র নজরে রয়েছে..ঐদিন আসামীরদেরকে পরষ্পর শিকলাবদ্ধ দেখতে পাবেন...

No comments
আপনাকে অনেক ধন্যবাদ