মেখল মাদরাসার মুফতী মুহাম্মাদ আলী কাসেমী অসুস্থ;দেশবাসীর নিকট দুআর আবেদন পরিবারের

মেখল মাদরাসার মুফতী মুহাম্মাদ আলী কাসেমী অসুস্থ;দেশবাসীর নিকট দুআর আবেদন পরিবারের

হাবীব আনওয়ার

ঐতিহ্যবাহী মেখল হামীউস সুন্নাহ মাদরাসার মুফতী,নুরানী তালীমুল কুরআন বোর্ডের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি,বহুগ্রন্থ প্রণেতা মুফতী মুহাম্মাদ আলী কাসেমী খুব বেশি অসুস্থ৷গত ১৩ জুলাই থেকে হঠাৎ তার অসুস্থতা বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন৷

পারিবারিক সূত্রে জানা যায়, ষাট উর্ধো বয়োবৃদ্ধ আলেম মুফতী মুহাম্মাদ আলী কাসেমী ডায়াবেটিকস সহ নানান অসুস্থতায় ভূগছেন৷

পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর ছাত্রবৃন্দ, শুভানুধ্যায়ী ও দেশবাসীর নিকট দুআ চেয়েছেন ছেলে মাওলানা আহমদ বিন আলী সহ পরিবারের সদস্যবৃন্দ৷

উল্লেখ্য, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী মেখল মাদরাসার প্রবীণ শিক্ষক হওয়ার সাথে সাথে হাটহাজারী ওলামা পরিষদের সহ-সভাপতি এবং আল-আমীন ফাউন্ডেশনের সভাপতি ও নেজামে ইসলাম হাটহাজারী শাখার সভ-পতি সহ গুরুত্বপূর্ণ পদে সমাসিন আছেন৷

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.