বাংলা বাড়ি'র নুতন আঙ্গিকে যাত্রা শুরু
বাংলা বাড়ি'র নুতন আঙ্গিকে যাত্রা শুরু
হাবীব আনওয়ার
আসুন শুদ্ধ বলি শুদ্ধ লিখি কর্মতৎপর হই! এই প্রতিপদ্যকে সামনে নিয়ে হাটহাজারীর প্রমিত উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান "বাংলাবাড়ি'র" নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজ ৭ই জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় হাটহাজারী নূর মসজিদের দক্ষিণে আল হাবীব প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধনি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মা'হাদুল লুগাহ ওয়াদ দাওয়াহ (ভাষা ও দাওয়াহ ইনস্টিটিউট) নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে বাংলা বাড়ি।
বাংলাবাড়ির পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী'র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বাংলাবাড়ির ছাত্র মুহা.সুহাইল, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, ইমদাদুল্লাহ ও রাশেদ আশরাফ। এতে আরো উপস্থিত ছিলেন, ইনসাফ ২৪ ডটকমের হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমাদ ও আব্দুল্লাহ আল মুনির, আলোকিত রাউজান ২৪ ডটকমের সহকারী সম্পাদক মাও.ইরফান সোলাইমান, আঞ্চলিক সম্পাদক ইব্রাহিম ফুয়াদ, হাটহাজারী প্রতিনিধি রাশেদ আশরাফ, উম্মাহ ২৪ ডটকমের হাটহাজারী প্রতিনিধি হাবীব আনওয়ারসহ একঝাঁক তরুণ লেখক।
মাওলানা ইশতিয়াক সিদ্দিকী বলেন, সমাজ পরিবর্তন করতে চাইলে অবশ্যই মানুষের মনের নিয়ন্ত্রণ নিতে হবে। আর তা সম্ভব সুন্দর ও আকর্ষণীয় ভাষা, শক্তিশালি লেখনী ও মিডিয়ার মাধ্যমে। বাংলা বাড়ি মূলত সেই তিনটি বিষয় সামনে রেখে মিশন চালিয়ে যাচ্ছে।
জুনাইদ আহমাদ বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তরুণদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামী মিডিয়ার বিপ্লব ঘটাতে তরুণদের আরো এগিয়ে আসতে হবে।হলুদ সাংবাদিকতার সমোচিত জবাব দিতে হবে।
হাবীব আনওয়ার বলেন, কওমী তরুণদেরকে আরো এগিয়ে আসতে হবে। চিন্তা-চেতনার দিক দিয়ে শাহজাদা হতে হবে।একটা সময় আমাদের অনেক কিছুর অভাব ছিল।কিন্তু সময়ের পরিবর্তনে এখন আমাদের অনেক কিছু হয়েছে। অর্থ,মেধা,কর্মি কোন কিছুর অভাব নেই। এখন দরকার শুধু চিন্তার দন্যতা থেকে বের হওয়ার।
আব্দুল্লাহ মুনির বলেন, বাংলাবাড়ি এই অল্প সময়ে আমাদের যা দিয়েছে তা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। বাংলাবাড়ি আরো এগিয়ে যাক,কওমী তরুণরা ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার দিকে এগিয়ে আসুক।
রাত ৯ টায় হাবীব আনওয়ারের দুআর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য: আগামী ৯ই জুলাই সোমবার থেকে বাংলাবাড়ি'র ১৬তম ব্যাচের মাসব্যাপী কোর্স শুরু হবে।




No comments
আপনাকে অনেক ধন্যবাদ