আল্লামা জুনায়েদ বাবুনগরীর আলোচিত পাসপোর্ট : ইতিহাস ও সর্বশেষ পরিস্থিতি

আল্লামা জুনায়েদ বাবুনগরীর আলোচিত পাসপোর্ট : ইতিহাস ও সর্বশেষ পরিস্থিতি

ইশতিয়াক সিদ্দিকী:

ক'দিন ধরেই দেশের ইসলামী অঙ্গনের আলোচ্য ইস্যু 'পাসপোর্ট'। হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহকারি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবীতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

যেভাবে শুরু :
গত মঙ্গলবার ২৩জুলাই ক্লাস শেষে হঠাৎ অসুস্থবোধ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। পেশার বেড়ে যাওয়ায় বেশ ক'বার বমি করেন তিনি। পরে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আল্লামা বাবুনগরীর অসুস্থতার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এর পরপরই হঠাৎ আলোচনায় আসে বাবুনগরীর পাসপোর্ট। অসুস্থতার খবর ছাপিয়ে সামনে চলে আসে পাসপোর্ট ইস্যু। অভিযোগ করা হয়, বাবুনগরীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।
পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবীতে হেফাজতের হাটহাজারী শাখার উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিলের ঘোষণা এলেও পাসপোর্ট ফিরিয়ে দেয়ার প্রশাসনিক আশ্বাসে রাতেই কর্মসূচি উঠিয়ে নেয়া হয়।

পাসপোর্টে এখন কোথায় :
পাসপোর্ট নাগরিক অধিকার। বিদেশ যাওয়ার প্রয়োজনে জনগন পাসপোর্ট সংগহ করে থাকে। কিন্তু আল্লামা বাবুনগরির পাসপোর্টে কিভাবে সরকারী হস্তক্ষেপ হলো এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, ২০১৩সালের ৫মে হেফাজতের শাপলা ট্রাজেটির রাতে গ্রেফতার করা হয় আল্লামা বাবুনগরীকে। পুলিশি রিমান্ডে গুরতর অসুস্থ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর হঠাৎ উপরের নির্দেশে মুক্তি দেয়া হয় আল্লামা বাবুনগরীকে।

সেসময়ে হাসপাতালে পাশে থাকা বাবুনগরীর জামাতা মাওলানা আব্দুল্লাহ জানান, হুজুরের মুক্তির পর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত। ডাক্তারগণ উন্নত চিকিৎসা নিতে বারবার দেশের বাইরে যেতে পরামর্শ দিলে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন পাসপোর্ট অফিস হুজুরের পাসপোর্ট আটকে রাখে। এরপর ৩বার আবেদন করেও কোন লাভ হয়নি। হুজুর বর্তমানে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও পবিত্র ভূমি মক্কা ও মদীনার যিয়ারতে যেতে পারছেন না।

হেফাজত নেতৃবৃন্দ যা বললেন :
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের শীর্ষ একজন ধর্মীয় ব্যক্তিত্বের এভাবে পাসপোর্ট জব্দ করা ন্যাক্যারজনক কাজ। এর মাধ্যমে হুজুরকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।
সরকারের উচিত হবে অনতিবিলম্বে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়া। পাশাপাশি হুজুরের সমস্ত মামলা নিষ্পত্তি করা।

হেফাজতের হাটহাজারী শাখার সভাপতি মাওলানা মীর ইদরীস জানান, রিমান্ডের পর থেকেই হুজুর বারবার অসুস্থ হচ্ছেন। পাসপোর্ট সরকারের হাতে থাকায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না তিনি। আমরা পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবীতে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায় থেকে আমীরে হেফাজত ও আল্লামা বাবুনগরীর সাথে যোগাযোগ করা হয়। এবং তারা দ্রুত পাসপোর্ট ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.