পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে হাটহাজারীতে মাসব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন সংগঠনের
পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে হাটহাজারীতে মাসব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন সংগঠনের
হাবীব আনওয়ার
হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব বরেণ্য হাদিস বিশারদ আল্লামা জুনাইদ বাবুনগরী'র পাসপোর্ট সরকার কর্তৃক জব্দ করে, হজ্ব,ওমরা ও চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা প্রদানের প্রতিবাদে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষনার হুমকি দিয়েছেন, হাটহাজারী'র বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।
হেফাজত ইসলাম হাটহাজারী শাখা,হাটহাজারী ওলামা পরিষদ,মুসলিম যুব পরিষদ, সামাজিক সংগঠন অপ্রতিদন্ধীসহ বেশ ক'টি সংগঠনের নেতারা এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও মুসলিম যুব পরিষদের সভাপতি মাও.জাকারিয়া নোমান ফয়জী বলেন, আল্লামা বাবুনগরী এদেশের নাগরিক।তিনি দেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন।কিন্তু সরকার অন্যায় ভাবে তার নাগরিক অধিকার পাসপোর্ট জব্দ করে নাগরিক অধিকার থেকে বিঞ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। ডাক্তারদের পরামর্শ তাকে দ্রুত দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া দরকার।কিন্তু সরকার তার পাসপোর্ট জব্দ করে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে।
জাকারিয়া নোমান আরো বলেন, হযরত দীর্ঘদিন যাবত হজ্ব ও ওমরা করার আশা পোষণ করছেন।কিন্তু পাসপোর্টের কারণে তা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত পাসপোর্ট ফিরিয়ে না দিলে, হরতাল,অবরোধ, বিক্ষোব মিছিলসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।
এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে নিজ নিজ ঈমানী দায়িত্ব পালন করার জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ