হাদিসে হাদিসে হারামাইন

হাদিসে হাদিসে হারামাইন
_________ রশীদ জামীল

পাঁচশ হাদিস মুখস্থ করতে হবে।
পাঁচশ হাদিসের মর্ম সম্বন্ধে জানতে হবে।
তাতে লাভ কী?

১.
একটি হাদিস মুখস্থ করতে হাদিসটি যদি আপনাকে বিশবার পড়তে হয়, তাহলে ৫শ হাদিস মুখস্থ করতে যেয়ে দশ হাজার বার দুরুদ শরিফ পড়া হবে। একবার দুরুদ পাঠ করলে দশটি রহমত নাযিল হয়। তারমানে আপনি আল্লাহর পক্ষ থেকে একলক্ষ রহমতের মালিক হয়ে গেলেন। কম কথা?

২.
পাঁচশ হাদিস মুখস্থ করতে গিয়ে কম করে হলেও পাঁচশ সাহাবির নাম নেবেন আপনি। আপনি বলবেন, রাযিআল্লাহু আনহু। আপনার এই ওয়েল উইশ তাদের কবরে যেয়ে পৌঁছাবে। তারমানে, পাঁচশ সাহাবির সাথে আপনার আধ্যাত্মিক পরিচয় হচ্ছে। তারমানে তাদের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠছে।

৩.
হাদিসগুলো আপনাকে মুখস্থ করতে হচ্ছে উইথ মিনিং। এর অর্থ, আপনি ছোটখাটো একজন মুহাদ্দিস হয়ে যাচ্ছেন। নিয়ত সহিহ হলে এবং আমল করার নিয়ত থাকলে হতে পারে এ জন্য কিয়ামতের দিন আল্লাহপাক আপনাকে ইমাম আবু হানিফা, ইমাম বুখারি, ইমাম মুসলিমদের কাতারে দাঁড়ানের সুযোগ করে দিতে পারেন।

৪.
পাঁচশ হাদিস অর্থসহ মুখস্থ করার পাশাপাশি আপনাকে হাদিসগুলোর মর্মও জানতে হচ্ছে। মর্ম মানে হাদিসগুলো থেকে নির্গত মাসাঈল। আর একটি দ্বীনি মাসআলার পেছনে একটি মুহূর্ত ব্যয় করা মানে সারারাত জেগে-দাঁড়িয়ে নফল নামাজ পড়া থেকেও উত্তম। আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার থাকতে পারে?

৫.
আপনি হাদিস মুখস্থ করবেন। পাঁচশ হাদিস মানে আপনার দৈনন্দিন জীবনের যাবতীয়াবলীর প্রায় সকল রেফারেন্স আপনার জানা হয়ে যাচ্ছে। নামায, রোযা, হজ, যাকাত, কুরবানি থেকে শুরু করে লেনদেন, কেনাবেচা, বিয়ে-শাদি, আকীদা-বিশ্বাস- সব।

এই সুযোগটা যদি কেউ করে দেয়, তাতেই তো তাদেরকে ধন্যবাদ জানানো দরকার। কিন্তু তারপরেও যদি কিছু থাকে!
আরো কিছু...
বিশেষ কিছু...
অভিনব...
তাহলে তো সোনায় সোহাগা।

৬.
হাদিস মুখস্থ করো, হজে চলে যাও, আয়োজনটা অভিনব না? চমৎকার এই আয়োজনটি করেছে মাদরাসাতুল মানসুর বাংলাদেশ। মাত্র পাঁচশ হাদিস মুখস্থ করে হজে চলে যাওয়ার লোভনীয় এই আয়োজন একটু অন্যরকম, ভিন্নকিছু।

বিস্তারিতির জন্য মুহতারাম Mohiuddin Kasemi'র টাইমলাইনে চোখ রাখা যায়। আপডেট ওখানেই পাওয়া যাবে।
শুভকামনা সকল পার্টিসিপেণ্টদের জন্য।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.