আল্লামা বাবুনগরীর পাসপোর্ট দ্রুত ফিরিয়ে দিন প্লিজ
আল্লামা বাবুনগরীর পাসপোর্ট দ্রুত ফিরিয়ে দিন প্লিজ
আলী আজম:
একজন নির্ভেজাল নন্দিত মানুষের উপর কতোভাবে জুলুম করতে চাই বাংলাদেশ সরকার? এতদিন পরেও কেনো তাঁর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না? অন্তত মানবিক দিক বিবেচনা করে হলেও মাজলুম আল্লামা জুনাঈদ বাবুনগরী হাফিজাহুল্লাহু'র পাসপোর্ট অনতিবিলম্বে তার হাতে ফিরিয়ে দেওয়া হোক। এভাবে ধীরেধীরে একজন বিশিষ্ট ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া দেশের মানুষ কখনো মেনে নিবে না। আল্লামা জুনাঈদ বাবুনগরী সাহেবের পাসপোর্ট ইস্যুতে দেশে কোনোপ্রকার অরাজকতা সৃষ্টি হোক তা আমরা চাইনা।
আল্লামা বাবুনগরী দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। পাসর্পোট হাতে না থাকার কারণে তিনি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি তিনি পবিত্র হজ্ব-ওমরাহ পালন থেকেও বঞ্চিত হচ্ছেন। তিনি কর্তৃপক্ষের নিকট বার বার পাসপোর্ট ফেরৎ চেয়েও ব্যর্থ হয়েছেন।
স্বাধীন রাস্ট্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিদগ্ধ আলেমে দ্বীনের সাথে এমন অপ্রত্যাশিত ন্যাক্কারজনক আচরণ অত্যন্ত দুঃখজনকও বটে। এটা মেনে নেওয়ার মত নয়।
আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত চেয়ে দাবি উঠুক
No comments
আপনাকে অনেক ধন্যবাদ