কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে:আল্লামা বাবুনগরী
কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে:আল্লামা বাবুনগরী
হাবীব আনওয়ার:
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন,মহাগ্রন্থ আল-কুরআন বিশ্ববাসীর মুক্তির সংবিধান৷পবিত্র কুরআন হলো, সর্বকালের সকল মানুষের জন্য পথ পদর্শক বা আলেকদিশারী রূপে নাযিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ট আসমানী গ্রন্থ৷নাস্তিক মুরতাদ সহ ইসলাম বিরুধী অপশক্তি যারা পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের উচিত জবাব দিতে হবে৷
২৯ ই জুলাই রবিবার দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হাদীসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের পাঠদানকালে পবিত্র কুরআন সম্পর্কিত আলোচনায় এ সব কথা বলেন তিনি৷
আল্লামা বাবুনগরী আরো বলেন,বর্তমানে খ্রীষ্টান মিশনারীরা কুরআনের বিভিন্ন আয়াতের ভুল ব্যখ্যা করে সরলমনা মুসলমানদেরকে খ্রীষ্টান বানিয়ে ঈমান হারা করছে৷
নাস্তিক-মুরতাদরা কুরআনের উপর বিভিন্ন অবান্তর প্রশ্নাবলী উত্থাপন করে পবিত্র কুরআনকে ভুল প্রমাণের হীন চেষ্টা করছে৷এহেন মুহুর্তে তাদের অবান্তর প্রশ্নাবলীর অসারতা তুলে ধরা আমাদের দায়িত্ব ও কর্তব্য৷
তিনি আরো বলেন,গত ক'বছর আগে একুশে বই মেলার স্টলে"নবী মুহাম্মাদের তেইশ বছর"নামক একটি বইয়ের সন্ধান পাওয়া গেছে৷ইসলাম বিরুধী সেই কুখ্যাত লেখক তার বইয়ে মহাগ্রন্থ আল-কুরআনকে রাসুল সা.এর বানানো কিতাব বলে উল্লেখ করেছে,(নাউযুবিল্লাহ)৷অথচ পবিত্র কুরআন মহান আল্লাহর কালাম৷আল্লাহ তায়ালা হযরত জিব্রাইল আঃ এর মাধ্যমে রাসুলুল্লাহ সা.অবতীর্ণ করেছেন৷
আল্লামা আরো বলেন,পবিত্র কুরআন সংরক্ষের দায়িত্ব মহান আল্লাহ তায়ালা গ্রহণ করেছেন৷পবিত্র কুরআন আজো অপরিবর্তিত ও অবিকৃত রয়েছে৷এ ছাড়া বাইবেল,ইঞ্জিল সহ অন্যান্য আসমানী কিতাবে পরিবর্তন ও বিকৃত সাধন হয়েছে৷
আল্লামা বাবুনগরী স্বরচিত"অমুসলিম মনীষীদের মুখে মহাগ্রন্থ আল-কুরআন ও বিশ্বনবী মুহাম্মাদ সা.বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন,ফরাসী বিজ্ঞানী ড.মরিস বুকাইলী,গুরু নানক সহ বিশ্বের বড় বড় অমুসলিম মনীষীরাও শাশ্বত ধর্ম ইসলাম,মহাগ্রন্থ আল-কুরআন ও বিশ্বনবী সা. সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷অকুন্ঠচিত্তে কুরআনের সত্যতাকে অকপটে স্বীকার করেছে৷
সারা দুনিয়ায় আজ ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে৷ইসলাম ও মুসলমানের দুর্যোগময় এ মুহুর্তে চিরশান্তির ধর্ম ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে কুরআন- হাদীসের দলিলের পাশাপাশি অমুসলিম মনীষীদের ঐতিহাসিক সত্য উক্তিগুলো তুলে ধরে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সমচিত জবাব দিতে হবে৷
No comments
আপনাকে অনেক ধন্যবাদ