ক্ষমা করো হে প্রিয়,তোমার জন্য কিছুই করা হলো না

ক্ষমা করো হে প্রিয়,তোমার জন্য কিছুই করা হলো না

আলী আজম

প্রিয় স্যর মাহমুদুর রহমান, এই রক্ত তোমার একার নয়। এই রক্ত বাঙলার কোটিকোটি মুক্তিকামী জনতার। তুমি সৎ ও ন্যায়ের পথে সাহসের সাথে লড়ে এসেছ নির্ভয় ও আপোষহীনভাবে। তাই তারা তোমাকে টার্গেট করেছে বারবার। তাইতো তোমায় তারা দীর্ঘ পাঁচ বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে রেখে বারবার রিমান্ডে নিয়েও তাদের খাহেশ মিটেনি। তোমার স্বপ্ন সাধনা আর ব্যবসা পত্রিকা সব কেড়ে নিয়েও তাদের তৃপ্তি মিটেনি। তাদের তৃপ্তি মিটবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তারা তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে না পারবে। কারণ একমাত্র তুমিই অত্যন্ত সাহসিকতার সাথে আওয়ামী ফ্যাসিবাদী রূপ জাতির সামনে তুলে ধরেছ। একমাত্র তুমিই জাতিকে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার করেছ।

হেফাজতের মহা উত্থানে তোমার অবদান অনস্বীকার্য। কিন্তু তোমার দুঃসময়ে হেফাজত থেকে কিছু পাওনি। এই দুঃখ তোমার একার নয়।এই দুঃখ আমাদেরও বটে। প্রাণপ্রিয় হেফাজত তোমার জন্য কিছুই করতে পারেনি। তাই আমরাও লজ্জিত। তুমি হেফাজতের আন্দোলনকে সফল করার লক্ষ্যে প্রাণপণ লড়ে গিয়েছিলে। কিন্তু সেই হেফাজতের আন্দোলনই কাল হয়েছিল তোমার জন্য। শেষপর্যন্ত তোমার সবকিছু কেড়ে নিলো ফ্যাসিবাদী সরকার। তারা আজও তোমার পিছু ছাড়েনি। ছাড়বেও না কখনো। আজ আদালত তোমাকে জামিন দিলেও জামিন দেয়নি গৃহপালিত সন্ত্রাসীরা। রক্ত ঝরিয়েছে তোমার। এই রক্ত বৃথা যাবে না। বৃথা যেতে পারে না। এই রক্ত পথহারা জাতির পথের দিশা হবে একদিন।

ইনশাআল্লাহ।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.