♥♥স্বামী-স্ত্রী♥♥

স্ত্রীঃ ওগো, মার্কেট থেকে আমার
জন্যে কী আনবে ?
স্বামীঃআনবো কিছু একটা ।
স্ত্রীঃবলো না সেটা কী ?
স্বামীঃকী চাও তুমি ?
>স্ত্রী তখন রসিকতা করে বললো.....
স্ত্রীঃ চাই তো অনেক কিছুই। সম্ভব
হলে তো বলতাম পৃথিবীর সবকিছু নিয়ে
এসো ।
>কিন্তু সেটাতো আর সম্ভব না ।
তখন লোকটা রেগে শর্মা হয়ে গেলো।
বউয়ের টিপ্পনি কথাগুলো তাঁর গায়ে
যেনো সজারুর কাঁটা বিধছে।
স্বামীঃ আচ্ছা ঠিক আছে, আজ আমি
তোমার জন্য পৃথিবীর সবকিছুই নিয়ে
আসবো ।
>হেসে উঠলো স্ত্রী । বললো....
স্ত্রীঃতুমি তো দেখছি পাগল হয়ে
গেছো । পৃথিবীর সবকিছু তুমি আমার
জন্য নিয়ে আসবে কেমন করে ? সেই
ক্ষমতা কি তোমার আছে নাকি ?
>অশিক্ষিত গ্রাম্য হলেও স্বামী
বেচারা পুরুষ তো । স্ত্রীর কথায় তার
আঘাত লাগলো । কিছু
সময়ের জন্য হিতাহিত জ্ঞান
হারিয়ে ফেলে বলে বসলো....
স্বামীঃ আজ আমি অবশ্যই তোমার
জন্যে
পৃথিবীবর সবকিছু নিয়ে আসবো। যদি
না পারি, তাহলে তুমি তালাক হয়ে
যাবে ।

বলেই বেরিয়ে গেলো ঘর থেকে ।
ঘন্টা দুয়েক পর, মাথা থেকে যখন
আবেগের ভূত নেমেছে, পড়লো মহা
দুর্ভাবনায় । পৃথিবীর সবকিছু তো সে
জীবনেও কিনে ফেলতে পারবে না।
আবার বউকে শর্তসাপেক্ষে তালাকও
বলে এসেছে । এখন উপায় ?
.
বেশকিছু আলেমের সাথে দেখা
করলো সে । সমস্যার সমাধান চাইলো।
সকল আলেমই তাকে জানালেন,বউকে
আর
ধরে রাখার কোনো উপায় নেই ।
পৃথিবীর সবকিছু বউকে দিয়ে দেয়া
যেহেতু কখনো সম্ভব না ।
লোকটি মাথার চুল টানতে টানতে
দিশেহারা মতন ঘুরতে লাগলো ।
>একলোক তার কাহিনি শুনে বললো,
নারে ভাই, আমিও তোমার কোনো উপায়
দেখতে পাচ্ছি না । তবে আমি
তোমাকে একটি বুদ্ধি বাতলে দিচ্ছি।
জানি তাতেও লাভ হবে না । তবুও
চেষ্টা করে দেখতে পারো । তুমি
একজন আলেমের কাছে যেতে পারো ।
শুনেছি তিনি মস্তবড় আলেম । কিছু
হলেও হতে পারে ।
>লোকটি চলে গেলো সেই আলেমের
কাছে । বিস্তারিত শুনার পর আলেম
বললেন......
>অতবড় কথা বলার দরকার কী
ছিলো ?

স্বামীঃ ভুল হয়ে গেছে হুজুর ।
মস্তবড় ভুল হয়েগেছে । রাগের মাথায়
আবেগের বশে কী বলতে কী বলে
ফেলেছি , বুঝতেই পারি নি । আর
কখনো এমন হবে না। আপনি আমাকে
এবারের মতো বাঁচিয়ে দিন । মুক্তির
উপায় বলে দিন । আমি আল্লাহকে ভয়
করি,আবার স্ত্রীকেও ছাড়তে চাই
না। আমি আমার স্ত্রীকে বড়বেশি
ভালোবাসি ।
>সেই আলেমের চেহারায় তখন হাসির
রেখা ফুটে উঠলো। তিনি বললেন, আর
কখনো এমন হবে না তো ?
স্বামীঃ জ্বি না হুজুর ।
জীবনে এমন কথা ভুলেও উচ্চারণ
করবো না ।
আলেমঃ মনে থাকে যেনো । এখন
যাও,কোনো লাইব্রেরি থেকে একখানা
কুরআন শরীফ নিয়ে
তোমার স্ত্রীর হাতে ধরিয়ে দাও ।
তাহলে তোমার স্ত্রীকে আর তালাক
দেয়া হবে না ।
.
এতবড় জটিল সমস্যার এই সহজ
সমাধান পেয়ে লোকটি অবিশ্বাস্য
চোখে তাকাতে লাগলো আলেমের
দিকে । ব্যাপারটি লক্ষ্য করে তিনি
বললেন; তুমি নিশ্চিন্তে এটা করতে
পারো । আমি দায়িত্ব নিয়েই বলছি ।
তুমি তোমার স্ত্রীকে বলেছিলে না
পৃথিবীর সবকিছু তাকে দিয়ে দিতে
না পারলে তার উপর তালাক হয়ে
যাবে? পবিত্র কুরআন হচ্ছে এমন এ
কিতাব,যার ভেতরে পৃথিবীর সবকিছুই
আছে।
>লোকটি বিড়ম্বনার হাত থেকে
বেঁচে গেলো। যে বিখ্যাত আলেম
লোকটিকে বাঁচিয়ে দিয়েছিলেন,
পাঠক উনাকে আপনারাও চেনেন।
উনার নাম নুমান বিন সাবিত। বিশ্ব
মুসলিমের কাছে যিনি ইমাম আবু
হানিফা নামে পরিচিত ।
..

www.islamialo.com

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.