বিবাহে উকিলকে উকিল বাপ আখ্যায়িত করা প্রসঙ্গে।


¤ সুওয়াল : আমাদের এলাকায় বিবাহের
উকিলকে ‘উকিল বাপ’ আখ্যায়িত করা হয়।
তাকে বাপের মতই সম্মান করা হয়। তিনি
মেয়েকে নিজের মেয়ের মত দেখেন।
মেয়ে তার সাথে পর্দা ছাড়াই দেখা-
সাক্ষাৎ করে।
প্রশ্ন হল--শরীয়তের দৃষ্টিতে সেই বধূর জন্য
তাকে উকিল বাপ বলা এবং তার সাথে
দেখা-সাক্ষাৎ করা জায়িয আছে কিনা?
¤¤ জাওয়াব : আমাদের সমাজে যত
ভ্রান্ত প্রথা চালু আছে, তার মধ্যে
অন্যতম একটি হল--গাইরে মাহরাম পুরুষকে
মেয়ের পক্ষ থেকে উকিল বানানো এবং
তাকে ‘উকিল বাপ’ বলে আখ্যায়িত করা
আর সেই সুবাদে তার সাথে
নিঃসংকোচভাবে খাতিরআত্তি করা।
অথচ এটা শরীয়তপরিপন্থী। অধিকন্তু এটা
অসংখ্য গুনাহের কারণ হয়।
শরীয়তের দৃষ্টিতে, বিবাহের উকিল
হওয়ার দ্বারা কেউ বাপ বা মাহরাম হয়ে
যায় না। বরং সে গাইরে মাহরাম ও
বেগানাই থাকে। তাই তাকে উকিল বাপ
ডাকা উচিত নয়। তথাপি তাকে উকিল
বাপ ডাকলেও সে কারণে বা কনেকে
নিজের মেয়ের মত দেখার কারণে তিনি
তার আপন পিতার মত মাহরাম হয়ে যান
না। তাই তার সাথে অন্য সকল
বেগানাদের মতই সর্বদা পর্দা রক্ষা করে
চলতে হবে। তার সাথে বেপর্দা দেখা-
সাক্ষাৎ করা বা কথা-বার্তা বলা সম্পূর্ণ
নাজায়িয ও হারাম হবে। তার সাথে
পর্দা করা ফরজ। অথচ সমাজে এ
ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করা হয়।
এজন্য কোন মেয়ের পক্ষ থেকে বেগানা
কোন পুরুষকে তার বিবাহের উকিল
বানানোই ঠিক নয়। বিবাহের উকিল
পিতা, ভাই, চাচা প্রমূখ কোন মাহরাম
পুরুষকে বানাতে হবে। এতে পর্দা রক্ষা
হবে। তেমনিভাবে উকিলকে বাপ বলে
সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়াও উল্লেখ্য যে, বিবাহের সময়
কোন মেয়ের পক্ষ থেকে কোন উকিল
বানানো হলে, বিবাহের সাথে সাথেই
তার কাজ শেষ হয়ে যায়। বিবাহের পর
তার সেই উকিলত্বের আর কোন ভ্যালু
থাকে না। তাই পরবর্তীতে তাকে
দাওয়াত খাওয়ানো বা কনেকে তার
নাইওর নেয়ার কোন প্রশ্নই আসে না।
সুতরাং এ সংক্রান্ত যেসব প্রথা
আমাদের দেশে প্রচলিত আছে, সেসবই
কুসংস্কার ও গর্হিত কাজ। এগুলো বর্জন
করা জরুরী।
[হাওয়ালা : সূরাহ নূর, ৩০ : ৩১/ তাফসীরে
মাযহারী, ৬ : ৪৯০/ ফাতাওয়া আলমগীরী,
৫ : ৩২৭]
## দ্বীনের এ পথনির্দেশনা শেয়ার করে
ইসলামের আলো পৌঁছে দিন প্রিয়জনদের
কাছে। দ্বীনী দাওয়াতের নিয়তে তা
সবার মাঝে ছড়িয়ে দিয়ে অশেষ নেকীর
অংশীদার হোন। এতে দ্বীনের
হিদায়াতের সমূজ্জ্বল আলোকরশ্নিতে
আলোকিত হবে মুমিনদের হৃদয় এবং তারা
দ্বীনের ওপর চলার প্রেরণা লাভ করবে
ইনশাআল্লাহ।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.