শাহবাগী নির্লজ্জ চেতনা বনাম পাকিস্তানি চেতনা

শাহবাগী নির্লজ্জ চেতনা বনাম পাকিস্তানি চেতনা।

আলি আজম:

তাবলীগের চলমান সংকট দিনদিন যেন চরম আকার ধারণ করছে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভেতর বাহিরের পরিবেশ। সচেতন হক্কানী ওলামায়ে কেরাম শত চেষ্টা করেও কোনো সমাধানে পৌঁছতে পারছেন না আদৌ। এই সংকটের মূলে যিনি তিনি যেন এসব বিষয়ে সম্পূর্ণ বেখবর। একজন ব্যক্তিকে নিয়ে সৃষ্ট সংকট ক্যান্সারের মতো এখন গোটা তাবলীগ জামাতকে ক্রমশ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।গ্রুপিং ছড়িয়ে পড়ছে তাবলীগের মারকাযে মারকাযে মসজিদে মসজিদে। এর শেষ কবে কোথায় আল্লাহ ভালো জানেন। আমরা চাই দ্রুত এই সংকটের নিরসন হোক। বিশ্বব্যাপী চলমান তাবলীগ জামাতে ফিরে আসুক হারানো সেই ঐতিহ্য ও শৃঙ্খলা।

কিন্তু বাংলাদেশের কিছু আওয়ামীলীগপন্থী কুচক্রী ও ভারতপন্থী দালাল মুফতী মাওলানা নামধারী যেভাবে এই সংকটকে জিইয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এবং মাঝেমধ্যে আগুনে ঘি ঢেলে ঘোলা পানিতে মাছ স্বীকার করার পায়তারা করছে তাতে চলমান সংকট নিরসনের পথ যেন রুদ্ধ হয়ে উঠছে। যার মূলে রয়েছে শাহবাগী চেতনায় বিমুগ্ধ কট্টর আওয়ামীপন্থী মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ সাহেবের চেলাচামুণ্ডারা। যারা মাওলানা সা'দ সাহেব ইস্যুতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। যাদের কাজই হলো ইনিয়ে-বিনিয়ে মাওলানা সা'দ সাহেবকে ধোয়া তুলশী পাতারূপে উপস্থাপন করা। যদিও সেই মাওলানা সা'দ সাহেব ইস্যুতে বিতর্ক চরমে।

মাওলানা সা'দ সাহেবের বর্তমান অবস্থান ও বিতর্কিত সব বক্তব্য বিবেচনা করে তাবলীগে তাঁর অনুসরণ করা যাবে না বলে সম্প্রতি ফতোয়া দিয়েছেন বাংলার বিদগ্ধ আলেম, সর্বজন স্বীকৃত মুফতী মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। এবং এতে সেই শাহবাগী চেতনায় অন্ধ মৌলভি নামধারীদের শুরু হলো ভয়াবহ গাত্রদাহ। তারা এই সর্বজন শ্রদ্ধেয় আলেমকে নিয়ে শুরু করলো অপপ্রচার। ট্যাগ দিলো পাকিস্তানপন্থী আলেম বলে। পাথেয় ২৪ নামের তাদের মুখপাত্রে ঘৃণ্য ভাষায় নিউজ করলো মাওলানা মুফতী আব্দুল মালেক সাহেবকে নিয়ে। বললো তিনি নাকি "দেওবন্দ ও আকাবীরে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন"। এতে নাকি কোটিকোটি মানুষের মনে আঘাত লেগেছে।

আওয়ামী আমলে বাংলাদেশে সব ইস্যুতে পাকিস্তানকে জড়িয়ে দেওয়া নতুন নয়। বিশেষ করে চেতনার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য। সব ইস্যুতে "পাকিস্তানি চেতনায় উজ্জীবিত" এই শব্দটি প্রয়োগ করে কুচক্রীরা সহজে ফায়দা লুটছে। আর শাহবাগ সেতো চেতনার ফ্যাক্টরি। তাই শাহবাগী চেতনায় বিশ্বাসীরা সবকিছুতে চেতনার খেলা খেলছে। কিছুদিন পূর্বে কাকরাইলে সৃষ্ট এক ঘটনার পর মিডিয়ার সামনে তাবলীগের বেশধারী এক কুচক্রী "পাকিস্তানপন্থী তাবলীগ" নামক শব্দটি প্রথম উচ্চারণ করে। আজ তার প্রতিধ্বনি করলো শাহবাগের প্রেতাত্মারা। চেতনা দিয়ে আওয়ামীলীগের মন জয় করা সম্ভব। মানুষের নয়। চেতনার খেলা বন্ধ করুন।

পাকিস্তানি চেতনা থেকে যদি কিছু হয় সেটাই ভালো।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.