শ্রাবণের রূপ
শ্রাবণের রূপ
নাহিদ নজরুল
চারদিকে সজিবতা
শ্রাবণের রূপ
দুপুরেও থাকে প্রায়
দিবাকরে চুপ।
আকাশের গায়ে দেখি
কালো মেঘভেলা
ছুটে চলে অবিরাম
রোজ সারাবেলা
মেঘ গলে চুয়ে পড়ে
দূর বহুদূর
শোনা যায় রিমঝিম
কি দারুণ সুর।
শ্যামলিমা পরিবেশ
ভিজে একাকার
বৃষ্টিতে মিটিমিটি
হাসে ঝোপঝাড়।
ফুল-ফল তরুলতা
করে ঝলমল
আসে মধু আহরণে
ভোমরার দল।
ভরে যায় খাল-বিল
জলে থৈ থৈ
জল পেয়ে নাচে খুব
রুই পুঁটি কৈ।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ