নওগাঁ নওজোয়ান মাঠে  অজাহাতি ইজতেমায় শফি কাসেমী'র বয়ান

নওগাঁ নওজোয়ান মাঠে  অজাহাতি ইজতেমায় শফি কাসেমী'র বয়ান

#সূচনা:
  
হামদ ও সলাতের পর…

আজ আমরা দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত হয়েছি৷
তাবলীগের মেহনত মাকবুল মেহনত৷এ জামাআত দ্বারা দ্বীনের যে ফায়েদা হয়েছে তা অন্য কোন জামাআতের দ্বারা কমই হয়েছে৷আমরা যারা দাওয়াতের মেহনত করবো একমাত্র আল্লাহ তা'য়ালার সন্তুষ্টির জন্যই করবো৷

#মাকসাদ:

বর্তমানে দাওয়াতের এই মেহনত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে৷

দ্বীনের অতন্দ্রপ্রহরী হিসাবে ওলামায়ে কেরাম সে ব্যাপারে সতর্ক করছেন৷অজাহাত করছেন৷ব্যাখ্যা দিচ্ছেন৷এটা তাদের দ্বীনি দায়িত্ব৷আমরা তাদেরকে অনুসরণ করবো৷বাহিরের লোকের লোকমা মনে করা যাবে না৷ওলামাগণ ভিতরের লোক৷আরেক কথা কিবলা গলত হলে বাহিরের লোকের লোকমা নিয়ে কিবলা পরিবর্তন করে নেওয়ার প্রমাণ শরীয়তে রয়েছে৷

#মাওলানা_সাদ_সাহেব_প্রসংগ:

হযরত মাওলানা সাদ কান্দলবী দা:বা: অনেক বড় মানুষ৷বড় খান্দানের মানুষ৷উনার খান্দান থেকেই আমরা দাওয়াতের কৌশল শিখেছি৷কিন্তু উনাকে নিয়ে উনার এলাকার, সারা বিশ্বের মুসলমানের আস্থার কেন্দ্র দারুল উলূম দেওবন্দ আশংকা প্রকাশ করেছে যে, তিনি দ্বীনের নামে নতুন কোন বাতিল ফেরকা সৃষ্টি করতে যাচ্ছেন৷কারণ…?
ক}তিনি তাবলীগের পূর্ববর্তী মুরুব্বীগণের নির্দ্ধারিত উসূল থেকে সরে গিয়ে মনগড়া মুজতাহিদানা ব্যাখ্যা শুরু করেছেন৷
খ}তিনি শুরায়ী বিধান খতম করে নিজেই নিজেকে আমীর ঘোষণা দিয়েছেন৷
গ}তিনি সম্পূর্ণ নতুনভাবে নতুন তাশকীল শুরু করেছেন৷সেটা হলো ইতাআতের তাশকীল৷যা তাবলীগে সম্পূর্ণ নতুন৷নিজেকে আমীরুল মুমিনীন মনে করছেন৷
এ কারণে যে তাবলীগী মেহনতে সব সময় দাওয়াত উচ্চারিত হতো;এখন সেখানে জিহাদ,সংগ্রাম,বিপ্লব শব্দ উচ্চারিত হতে শুরু করেছে৷

#ভুলগুলোর_ভুলব্যাখ্যা:

   আবার কিছু কিছু দালাল মৌলভী তৈরী হয়েছে৷তারা অবিকল ওলামায়ে ইয়াহূদের পন্থায় কিতাবের ইবারত কাটছাট করে সাদ সাহেব দা:বা:এর নিজের স্বীকার করে রুজু করা ভুলগুলোকে শুদ্ধ দেখানোর চেষ্টা করছে৷বলেটিন বই ইত্যাদি বের করছে৷
এতায়াতী এ গ্রুপটির বুনিয়াদই হলো মিথ্যা ও ধোকা৷
সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে৷

#ওলামায়ে_কেরাম_কেন_ময়দানে?

وَعَنْ إِبْرَاهِيْمَ بْنِ عَبْدِ الرَّحْمنِ الْعُذْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَحْمِلُ هذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُوْلُه يَنْفُوْنَ عَنْهُ تَحْرِيْفَ الْغَالِيْنَ وَانْتَحَالَ الْمُبْطِلِيْنَ وَتَأْوِيْلَ الْجَاهِلِيْنَ. رَوَاهُ الْبَيْهَقِىُّ فِيْ مَدْخَلِه مُرْسَلًا
وَسَنَذْكُرُ حَدِيْثَ جَابِرٍ : فَاِنَّمَا شِفَاءُ الْعَىِّ السُّوَالُ» فِىْ بَابِ التَّيَمُّمِ اِنْ شَآءَ اللهُ تَعَالى

ইবরাহীম ইবনু ‘আবদুর রহমান আল ‘উযরী (রহঃ)
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক আগত জামা’আতের মধ্যে নেক তাক্বওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এ ইলম গ্রহণ করবেন। আর তিনিই এ ইলমের মাধ্যমে (কুরআন-সুন্নাহ্) সীমালংঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা দলীল-প্রমাণএবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন। [২৬৪]
ইমাম বায়হাক্বী এ হাদীসটি ‘মাদখাল’ গ্রন্থে মুরসালরূপে বর্ণনা করেছেন।

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
…এই হাদীসে নবী কারীম স:এর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে উম্মতকে সতর্ক করাই উলামায়ে কেরামের উদ্দশ্য৷

#আমাদের_করণীয়:

১}যেহেতু মাওলানা সাদ সাহেব মুদ্দা যিল্লুহুর গোমরাহী আর অস্পষ্ট নেই অতএব তাঁকে অনুসরণ করার যোদ্যতা তিনি হারিয়ে ফেলেছেন৷তাঁকে আর অনুসরণ করা যাবে না৷
৩}তাবলীগের মেহনত হযরত মাওলানা ইলিয়াছ রহ:এর বাতলানো উসূলে উলামায়ে কেরামের দিকনির্দেশনায় চলবে৷
৪}সব সময় রব্বে কারীমের দরবারে দোয়া করতে থাকবো৷আবূ আবদুল্লাহ উন্দুলসী রহ:এর মত বড় বুযুর্গ গোমরাহ হয়ে যাওয়ার পর মুরীদদের দোয়া ও কান্নাকাটিতে হিদায়াত পেয়ে ছিলেন৷উমার রাজি:এর হিদায়াত নবী কারীম স:এর দোয়ার মাধ্যমেই লাভ হয়েছিলো৷
হতে পারে আমাদের দোয়া ও আহাজারিতে মাওলানা সাদ সাহেব মুদ্দাযিল্লুহুর হিদায়াত নসীব হবে৷মিটে যাবে একটি মকবুল মেহনতের মাঝে সৃষ্ট ফেতনা৷দূর হবে সকল দূরত্ব৷
দাওয়াত ও তাবলীগের ধারা চালু থাক অবিরাম৷চলুক দূরন্ত গতিতে মাকবূল এ মেহনত৷আমীন৷৷

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.