মিথ্যাশ্বাস
মিথ্যাশ্বাস
ইব্রাহিম ফুয়াদ
'দশ টাকাতে ১কেজি চাউল
মাংস কেজি এক'শ বিশ!
বিশ টাকাতে দু'কেজি ডাউল
রসুন কেজি বত্রিশ'।
কই গেল আজ এসব বুলি
কল্পনাতীত ব্যপার আজ,
বাসের চাকায় পিষ্ট "দিয়া"
মন্ত্রী হাসে নেই যে লাজ।
মানব-নিধন চলছে শোষণ
জুলুমবাজীর মোহড়া,
শাহবাগের ঐ বেশ্যাখানায়
পুলিশ দিত পাহারা।
আল্লাহ-রাসূলকে নিয়ে
করলো কুৎসা রটনা,
তার প্রতিবাদ করতে গিয়ে
হতে হলো লাঞ্ছনা।
সবদিকে আজ জুলুম-পীড়ন
ত্রাসের রাজ্যে বসবাস,
তার প্রতিবাদ করতে গেলে
রাজাকার'র লাগায় ট্যাগ।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ