আসসালামু-আলাইকুম
ইসলামে কারো সাথে দেখা হলে সালাম দিতে বলা হয়েছে!!!!
কেনো দেখা হলে, শুভ সকাল বা গুড মর্নিং বলতে বলা হয়নি?
ধরুন, আপনি কোনো বন্ধুর বাসায় সকাল সকাল গেলেন, কিন্তু আপনি ওই বাসার পরিস্থিতি আগে থেকে জানেন না, এদিকে ওই বন্ধুর আব্বা সকাল থেকে ভীষন অসুস্থ। এবার কি তাকে বলবেন? শুভ সকাল।
আসলেই ওই সকালটা কি আপনার বন্ধুর জন্য শুভ? অথবা অনেকদিন পর কোন বন্ধুর সাথে পথে দেখা, তার মন ভালো নেই, খুবই মানষিক কষ্টে আছে, তাকে কি বলবেন, শুভ সকাল? আচ্ছা, আপনার দুই বন্ধুর জন্য কি সকালটা শুভ? আমার মনে হয় না! বরংঞ্চ আপনি যদি শুভ সকাল বলার পরিবর্তে সালাম প্রদান করেন, তাহলে সালামের অর্থ দাড়ালঃ আপনার/তোমার উপরে শান্তি বর্ষিত হোক।
তাহলে সে যদি আনন্দে বা দুঃখেও থাকে তারপরও তার উপর শান্তি বর্ষনের জন্য আপনি দোয়া করলেন। আরেকটা ব্যাপার লক্ষ্যনীয়, সালাম দেয়ার সময় অনেকেই স্লামালেকুম, আস্সালাম, সালামালাইকুম, সেলামালাইকুম –এভাবে শর্ট করে বলেন। কিন্তু এতে পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। পারলে পুরো সালাম দিন অথবা সালাম দেয়ারই দরকার নেই। কিন্তু কাইন্ডলি কেউ ভুল সালাম দিবেন না। “আস্ সালামু আলাইকুম”।
আরো একটি বিষয় মনে রাখবেন। যিনি আগে সালাম দেন, সে হোক ছোট বা বড় তিনি অহংকারমুক্ত। আমরা অনেক সময় দেখি অনেক সিনিয়র ব্যক্তি সালামের আশায় আগে সালাম দেননা। তিনি মনে মনে চান তাকে কেউ আগে সালাম দিক।
তাকে তার মতো থাকতে দিন, আপনি আগে সালাম দিয়ে অহংকারমুক্ত হোন। তবে একটা ব্যাপার সব সময় খেয়াল রাখবেন, যদি কাউকে আপনি দেখা হলেই সালাম দিয়ে যান, আর তিনি সালামের প্রত্যুত্তর দেননা, তাহলে তাকে আর কখনও সালাম দেবেন না। কারন তিনি অতিশয় অহংকারী। আর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।
তো, কি সিদ্ধান্ত নিলেন? এখন থেকে কাউকে সালাম দিবেন নাকি শুভ সকাল-বিকাল-রাত বলবেন?

No comments
আপনাকে অনেক ধন্যবাদ