এই ছিলেন বঙ্গবন্ধু
এই ছিলেন বঙ্গবন্ধু
উবায়দুর রহমান খান নদভী
প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধু গিয়েছিলেন তিন নেতার মাজার জিয়ারতে। সঙ্গে ছিলেন অনেকেই। বিশেষ করে নূরে আলম সিদ্দীকি, আব্দুল কুদ্দুস মাখন, আব্দুর রাজ্জাক প্রমুখ। ছবিতে দেখা যাচ্ছে, মধ্যে বঙ্গবন্ধু, বাম পাশে তোফায়েল আহমদ, ডান পাশে মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। বঙ্গবন্ধু সেদিন দেখলেন সাথীদের অনেকেই চুপচাপ দাঁড়িয়ে। তিনি তখন বললেন, ‘ধর্ম নিরপেক্ষ হয়ে তোরা কি নাস্তিক হয়ে গেছিস? সূরা কালেমা ভুলে গেছিস? সবাই পড়, সুরা ফাতিহা, কুলহুয়াল্লাহ....যে যা জানিস। কি মাওলানা ভাই, তুমি তাদের কিছু বলছো না কেন? মনে রাখবা আমরা মুসলমান, কবর জিয়ারতসহ সব ধর্মীয় কাজ শরীয়ত মত চলবে। ধর্মনিরপেক্ষ হওয়া মানে ধর্মহীন হওয়া নয়। এর অর্থ, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার।’
কথা ও বর্ণনা: মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (ছবিতে উপস্থিত মাওলানার বড় ভাই, বঙ্গবন্ধুর সময়ে গণভবন মসজিদের ইমাম এবং পরে সচিবালয় মসজিদের ইমাম)।
ক্যাপশন: ইতিহাসের স্বাক্ষী সে ছবিটি।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ