পদ্মা নদী

পদ্মা নদী

মাহমুদুল হক জালীস

পদ্মার বুকে চলছে এখন
ছলাৎ ছলাৎ ঢেউ
ফিরতে বাড়ি ব্যস্ত সবাই
দেখছে নাতো কেউ।

তরঙ্গের এই ছন্দমালা
আছড়ে পড়ে তীরে
জলোচ্ছ্বাসের পদ্মাকে আজ
ধরছে চর ঘিরে।

পদ্মা সেতুর চলছে কাজ
হচ্ছে সুগম পথ
এগিয়ে যাবে বাংলাদেশ
দেখবে ভবিষ্যত।

রচনাস্থান :পদ্মা নদীর মাঝে।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.