কুরবানি

কুরবানি

নাহিদ নজরুল

পশুর আগে দিতে হবে
পশুত্বমন কুরবানী
কোরান পাকে পষ্ট আছে
মহান প্রভুর নুর বাণী।

প্রভুর কাছে পৌঁছে নাতো
পশুর গোশত  রক্ত
পৌঁছে কেবল মনের ভেতর
ভীতি কেমন শক্ত।

সময় থাকতে তাই এক্ষুণি
নিয়ত করে পাক্কা
নাহয় কিন্তু পার পাবে না
খাবে ভীষণ ধাক্কা।

২১-৮-১৮ইং-মধুপুর,টাঙ্গাইল।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.