সুন্নতী আমল


দৈনন্দিন গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত আমল..............
হে আত্নমর্যাদাসম্পন্ন  মুসলিম ভাই  বোন নিম্নোক্ত.........
এই কাজগুলো আমরা প্রতিদিন কমবেশি করে থাকি।
আমরা যেহেতু কাজগুলো করি তাহলে অন্যভাবে না করে রাসূলুল্লাহ সাঃ এর সুন্নত মোতাবেক করি তাহলে আমাদের আমলনামায় অনেক ছওয়াব হবে ......
কঠিন কিয়ামতের দিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) আমাদের জন্য সুপারিশ করবেন।
তাই সকলকে আহবান করবো আমরা এইকাজ গুলো করার সময় এই সুন্নতগুলো পালন করবো "ইনশাআল্লাহ!
১. ভালো কোন কিছু খাওয়া বা পান করা সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করে । -(বুখারীঃ ৫৩৭৬)
২. ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোন শুভ সংবাদ শোনা হলে, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে- তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা। – (ইবনে মাজাহঃ ৩৮০৫)
৩. কারো হাঁচি আসলে ”আলহামদু লিল্লাহী ‘আলা কুল্লী হা-ল” বলা । – (আত তিরমিযীঃ ২৭৪১)
৪. কোন হাঁচি দাতা ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে- ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা । -(বুখারীঃ ৬২২৪)
৫. আল্লাহ তা’আলার শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে কিংবা শুনলে ‘আল্লাহু আকবর’ বলা। স্বাভাবিকের মধ্যে কোন ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরণের কোন কথা শুনলে ‘সুবহানাল্লাহ’ বলা । – (বুখারীঃ ৬২১৮)
৬. ভালো যে কোন কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে ‘মা-শা আল্লাহ’ বলা । -(মুসলিমঃ ৩৫০৮)
৭. ভবিষ্যতে কোন কিছু করবে বললে ‘ ইন শা আল্লাহ’ বলা । -(আল কাহাফঃ ২৩-২৪)
৮. কোন বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে “না’উজু বিল্লাহ” বলা । – (বুখারীঃ ৬৩৬২)
৯. কোন বিপদের কথা শুনলে কিংবা কোন খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোন কিছু হারিয়ে গেলে, কোন কিছু চুরি হয়ে গেলে, কোন কষ্ট পেলে ‘ইন্না লিল্লাহ’ বলা । –(মুসলিমঃ ২১২৬)
১০. কথা প্রসঙ্গে কোন গুনাহর কথা বলে ফেললে, ‘আস্তাগফিরুল্লাহ’ বলা । -(সূরা মুহাম্মদঃ ১৯)
১১. উপরে উঠার সময় ‘আল্লাহু আকবার’ বলা এবং নিচে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলা । – (বুখারীঃ ২৯৯৩)
১২. নিশ্চিতভাবে না জেনে কোন বিষয়ে কিছু বললে, কথা শেষে ‘ওয়াল্লাহু আলুম’ বলা । -(বুখারীঃ ৫৫৭০)
১৩. কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোন কাজ হলে তার বদলে ‘ জাযাকাল্লাহু খাইরান’ বলা । – (বুখারীঃ ৩৩৬)
হে আল্লাহ্ আমাদেরকে এই সুন্নত গুলো দৈনন্দিন জীবনে পালন করার তাওফীক দান করো।
.....আমীন.....

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.