হিজাব


আসসালামু-আলাইকুম
আপনি যখন এই লিখা পড়া শুরু করছেন,শয়তান তখন আপনার পিছনে দাঁড়িয়ে আপনার চোখকে বারবার এড়িয়ে দেয়ার জন্য চেস্টা করছে।কিন্তু খুশি লাগছে শয়তানের সমস্ত বাধা অতিক্রম করে ইতমধ্যে আপনি লিখাটি পড়ছেন........
হিজাব একটি পবিত্র এবং পর্দানশীল একটি বস্তু।অনেক সাহাবায় কেরামগন হিজাব পরিধান করেছেন,বিবি ফাতেমা(رضی اللہ تعلی عنھا),বিবি আয়েশা(رضی اللہ تعلی عنھما),হযরত আছিয়া(رضي الله تعلي عنھما) শুরু করে অনেক সাহাবাগন হিজাব পরিধান করেছেন।
কিন্তু কথা হলো,তারা কিভাবে হিজাব পড়তেন?
কেউকি বলতে পারেন।হয়ত কয়েকজন ছাড়া সবাই এ বিষয়ে অজ্ঞাতঃ
তারা হিজাব পড়তেন এমন ভাবে যেন পৃথিবীর কোনো পুরুষ তাদের প্রতি আকৃষ্ট না হয়।আর আপনি কিভাবে হিজাব পড়ছেন ভাবুন একবার...
হিজাব পর্দার একটি বস্তু,কিন্তু বর্তমানে অনেক ইসলামী বোনকে দেখা যায় হিজাবকে মডেলিং এর কাপড়ের মত ফ্যাশন করে পড়ছেন।আপনি এসব পর্দা করার নামে কাকে বোকা করছেন পুরুষ জাতীকে নাকি আল্লাহকে।
হ্যা, পুরুষকে আপনি ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহকে ধোকা কিভাবে দিবেন তিনি সর্বাবস্থায় আপনার উপর সিসি ক্যামেরার মত তাকিয়ে আছেন খেয়াল করে দেখুন।
আপনি বোরকা-হিজাব পড়ার পরো যদি মনে মনে চান যে আপনি আপনার শরীরের যে কোন একটি এংগেল দিয়ে একটি পুরুষকে আকর্ষিত করবেন,আল্লাহর কসম আপনার সেই বোরকা- হিজাব আপনার জাহান্নামের বস্তু হয়ে দাঁড়াবে।আপনার বিন্দু মাত্র পর্দা করা হবে না।
আবু হুরাইরাহ্ (রাযিঃ) হইতে বর্ণিত। তিনি বলেন,রাসুলুল্লাহ(সাঃ­) বলেছেন, জাহান্নামবাসী দু' প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং এক দল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ,। যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা তাদের মাথার চুলের অবস্থা উটের পিঠের মত ঢং করে বাঁকানো। ওরা জান্নাতে যেতে পারবে না,এমনকি তার(জান্নাতের) সুগন্ধি ও পাবে না, অথচ এতো এতো দূর হতে তার(জান্নাতের)সুঘ্রা­ণ পাওয়া যায়।
(সহিহ মুসলিম ৫৪৭৫)
আফসোস, আজকাল অনেক ইসলামী বোনকে দেখি কি সুন্দর বোরকা পড়ে কিন্তু মুখ খুলে রাখে অথবা মুখ ঢাকা থাকলেও তার চোখ দুটিকে কাজল দিয়ে সাজিয়ে রাখে।অর্থাৎ মনে তার একটাই ইচ্ছে যেভাবেই হোক বোরকার মাধ্যমে হলেও পুরুষকে আকর্ষিত করতে।এসব কৃত্রিম পর্দা করে পুরুষকে ধোকা দিচ্ছেন ঠিক কিন্তু আল্লাহর কাছে আপনি হাশরের ময়দানে ধরা খেয়ে যাবেন।
তাই এখনো সময় আছে বোন,নিজেকে সঠিক পর্দায় জীবনকে চালিত করুন।
হিজাব কেবল একটি উপর্যিপুরী পর্দার বস্তু মাত্র,সঠিক পর্দা লুকিয়ে আছে আপনার মনে ,যে মনে রয়েছে আল্লাহর ভয়।
কোনকিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আল্লাহ ও রসুল(صلي الله تعلي عليه ؤسلم)সব ভাল জানেন।



1 comment:

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.