নাস্তিক আসাদ নূরকে গ্রেফতারের দাবিতে হেফাজতের ১৫ দিনের আল্টিমেটাম

নাস্তিক আসাদ নূরকে গ্রেফতারের দাবিতে হেফাজতের ১৫ দিনের আল্টিমেটাম

হাবীব আনওয়ার

সদ্য কারামুক্ত স্বঘোষিত নাস্তিক আসাদ নূরকে গ্রেফতারের জন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম বেঁধে দিল হেফাজত ইসলাম বাংলাদেশ।

আজ ৩১ই আগস্ট (শুক্রবার) বাদ জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে নাস্তিক আসাদ নূরকে পূণরায় গ্রেফতার ও শাস্তির দাবিতে হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষভ মিছিল থেকে সরকারকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

মাও. কামরুল কাসেমী'র সঞ্চালনা ও মেখল মাদরাসার সিনিয়র মুফতি মুহাম্মাদ আলী কাসেমী'র সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী।

মিছিল পূর্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাবুনগরী বলেন, কুখ্যাত নাস্তিক আসাদ নূরকে মুক্তি দিয়ে সরকার তৌহিদি জনতার সাথে বেইমানি করেছে! এই নাস্তিক আমাদের নবী ও উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে যে জঘন্য ভাষায় কুটুক্তি করেছে তা কোন ঈমানদার সহ্য করতে পারে না। তাই দ্রুত আসাদ নূরকে পূণরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজত ইসলামের ব্যানারে সারা দেশে গণআন্দোলন গড়ে তোলা হবে।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাও.আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাও. আনাস মাদানী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাও. এমরান সিকদার, আহসানুল্লাহ মাস্টার প্রমুখ।

মাও. আজিজুল হক ইসলামাবাদী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে শাস্তি হয়, অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ ছা. কে নিয়ে কটূক্তি করলে এদেশে শাস্তি হয় না কেন?
তিনি আসাদ নূরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় যে কোন পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। প্রয়োজনে আবার লংমার্চ ও অবরোধের মত কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্বর থেকে হাটহাজারী বাসস্টান, জাগৃতি মোড় ও কাচারী রোড হয়ে হাটহাজারী মাদরাসার সামনে এসে সভাপতির দুআর মাধ্যমে শেষ হয়।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.