দেশবাসীর প্রতি আল্লামা বাবুনগরীর ঈদের শুভেচ্ছা
দেশবাসীকে পবিত্র ঈদুর ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী৷
আজ ১৪ ই জুন শুক্রবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন,মহান আল্লাহ তায়ালার হুকুম ও শ্বাসত ধর্ম ইসলামের পাঁচ স্থম্ভের অন্যতম রমজানুল মোবারকের রোজা৷এই রমজানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷
তিনি বলেন, ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশী৷শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ,খুশী উদযাপনে কোন প্রকার বাধা নেই৷তবে ইসলামী বিরুধী কর্মকান্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হারাম৷
আল্লামা বাবুনগরী বলেন,বর্তমানে ঈদের সময়ে " ঈদ মোবারক "ঈদ মোবারক "বলে একে অপরকে শুভেচ্ছা জানানো ফ্যাশনে পরিণত হয়েছে৷ঈদের সময় সাক্ষাত পর্বে অনেকেই সালামের পরিবর্তে শুধুমাত্র ঈদ মোবারক বলে৷এটা মোটেও ঠিক নয়৷
তিনি আরো বলেন,পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ,একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷
আমার পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা৷সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷


No comments
আপনাকে অনেক ধন্যবাদ