তুরস্ক

তু র স্ক :
শায়েখ হারুন ইযহার
কুরআন-হাদীস কেবল আধ্যাত্মিক বাণী নয়, আমি সমাজ-রাষ্ট্র-কুটনীতি ওখানে খুঁজে বেড়াই।
 হাদীসের ভাষ্য মতে শেষ জামানায় ইসলামের বিজয়টা আসবে 'শাম' আর 'খোরাসান'র দিক থেকে। এসব অঞ্চল সহ বিশ্বের বিস্তীর্ণ এলাকা এখন সেই বিজয়ী আত্ তাইফাতুল মানছুরাহ্'র পদভারে প্রকম্পিত।
এক এরদোয়ানেই কেন আমাদের "উম্মাহর পুনর্গঠন পাঠ" সীমাবদ্ধ হয়ে পড়ে আছে আমার বুঝে আসেনা। সত্য আর বাস্তবতা হলো, আপনি যেটাকে দৃশ্যমান ফ্লুর মধ্যে খুঁজছেন তা আরো অধিক কার্যকর ও সুদূরপ্রসারী শক্তি নিয়ে হয়তো আপনার ঈমানী বসীরত বিবর্জিত চক্ষুর আড়ালে বিরাজ করছে।

তুরস্কের উত্থানকে ইসলামবিদ্বেষীরা আজকের নির্বাচেন ঠেকাতে পারবেনা। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি,আজকের ইলেকশনের পর থেকে ষড়যন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে। এরদোয়ানের জন্য বড় ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জটা নির্বাচনের পরই শুরু হবে।

আমি আগেও বলেছি কোন রাষ্ট্রিক কাঠামোর ভেতর থেকে ইসলামের রাজনৈতিক শক্তির মূল পুনর্গঠনটা হবেনা, এটা হবে ফিল্ডের প্রতিরোধকামি ইসলামি শক্তির লড়াইয়ের ভেতর থেকে।
দেখেননি রাষ্ট্র পাকিস্তান কোন্ ঘোড়ার ডিম উম্মাহ্কে উপহার দিয়েছে? রাষ্ট্র তালেবান তাসেরঘরের মত উড়ে যায়নি কি? কিন্তু ভূ-বাস্তবতায় রাষ্ট্রবিহীন,  বিদ্রোহী জনতার তালেবানের নিকট আমরিকা এখন মুচলেকা দিচ্ছে। এরদোয়ানজ্বরে আক্রান্তরা এতো বড় বাস্তবতাকে কেন দেখছেনা?  ওরা গরীব তাই? ওরা রাষ্ট্র নয় তাই?
হ্যাঁ! এটাই বলবার চাইছি, বিজয়টা উল্টোনিণর্নয় থেকে হবে। রাষ্ট্র মিশর, রাষ্ট্র সউদী, রাষ্ট্র আমিরাত- কি নাই তাদের? ইসরাঈল তাদের গনেনা। গনে নীরিহ হামাসকে যাদের রাষ্ট্রীয় বিশাল কোন ক্যান্টনমেন্ট নেই।

 আমরা এরদোয়ানের বিজয় কামনা করি পরম আশাবাদ নিয়ে। কেউ মুরতাদ মুরতাদ বা মোডারেট মোটারেট রব তুললে তাকে অনুরোধ- শাইখ আব্দুল্লাহ আজ্জামের ছেলে হুজাইফা আজ্জামের আজকালের টুইট বার্তাগুলো দেখে নেয়ার জন্য। দেখে নিতে পারেন শাইখ বদিউজ্জামান নূরসীর ছাত্রদের অবস্থান।

তবে আমারা যা বলতে চাই তা হলো, এরদোয়ানই শেষ কথা নয়। আমাদের বিজয়ের খুঁটি আরো শক্ত জায়গায়  বিইজনিল্লাহ্!

আমাদের ভাল লাগে এরদোয়ানকে!
এরদোয়ানের কি ভাল লাগে হাদীসে বর্ণিত আত্ তাইফাতুল মানছুরাহ্কে!!
সময় বলবে অনেক কিছু।

এ কে পার্টি এক শীর্ষ নেতার সাথে আমার  বহু আগে কথা হয়েছিলো। তিনি আমাকে দুটো কথা বলেছিলেন
তুরস্ক এখন নো সেক্যুলার নো ইসলাম পর্যায়ে আছে এবং তুরস্কের চুড়ান্ত লক্ষ্য খেলাফত ফিরিয়ে আনা।
আমার মনে হয়না এমন একটা লক্ষে তুরস্ক পৌঁছতে সক্ষম ফিল্ডের প্রতিরোধকামী ইসলামি শক্তিগুলোর সাথে সমন্বয় ছাড়া।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.