কুকুরের প্রশংসনীয় ১০ টি স্বভাব

এক ওয়াজের মাহফিলে হাসান বসরি (রাহঃ) বলেছিলেন - কুকুরের মধ্যে এমন দশটি উত্তম স্বভাব পাওয়া যায় যা একজন মানুষ দির্ঘদিন ধরে সাধনা করেও অর্জন করতে পারে না।  এন চিন্তার বিষয় হল,  যারা মানুষ হয়েও এ উত্তম স্বভাব গুলো অর্জন করতে পারে না,  তারা কি কুকুরের থেকে উত্তম না অধম????
আপনাদের কমেন্ট আসা করি।

কুকুরের উত্তম ১০ টি স্বভাব নিম্নরুপ
১ নং স্বভাবঃ-  কুকুর রা নিজের জন্য বাসস্থান তৈরি করে না,  এটি আল্লাহর উপর তাওয়াক্কুলের একটি নিদর্শন।
২ নং স্বভাবঃ- কুকুর অধিকাংশ সময় ক্ষুদার্থ অবস্থায় সময় অতিবাহিত করে। যা বুজুর্গদের অভ্যেস।
৩ নং স্বভাবঃ- কুকুর রাতে কম ঘুমায়, যা আশেক দের নিদর্শন।
৪ নং স্বভাবঃ- কুকুরের কোন ব্যক্তিগত সম্পদ থাকে না, মৃত্যর সময় কোন সম্পদরেখে যায় না, যা যাহেদ বা আল্লাহওয়ালাগনের আলামত।
৫ নং স্বভাবঃ- কুকুরের উপর যত অত্যাচার করা হক না কেন,  সে তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে না। হাজারো মারপিটের পর মালিকের দরজাতে ফিরে আসে,  যা সাদেকিন দের নিদর্শন।
৬ নং স্বভাবঃ- কুকুর যখন তখন যেখানে সেখানে পরে থাকে উত্তম স্থান খুজে না,  এটা বিনয়িদের আলামত।
৭ নং স্বভাবঃ- কুকুর যেখানে শুয়ে আছে সেখান মালিক বিতারিত করলে চুপচাপ অন্য যাইগাতে হিয়ে শুয়ে পরে প্রকিবাদ করে না। এটা আল্লাহর প্রতি যারা সর্বদা রাজি থাকে তাদের আলামত।
৮ নং স্বভাবঃ- কঠিন মারপিট বা তারা করার পরেও সামান্য একটু আদর বা এক টুকরো রুটি পেলে সে বিনয়ে বিগলিত হয়ে পরে।  এটা আল্লাহর প্রতি যারা ভয় রােন তাদের আলামত,।
৯ নং স্বভাবঃ- মালিক খানা খেতে বসলে কুকুর দুরে থেকে তা দেখতে থাকে মালিকের উপর কখনো আক্রমন করে না।  এটা সাদেক দের  নিদর্শন।
১০ নং স্বভাবঃ- কুকুর একবার কোন স্থান ত্যাগ করে চলে গেলে আর কখনো সে স্থানের খেয়াল কে অন্তরে স্থান দেয় না।  এটা আল্লাহর পথে ত্যাগ স্বীকারকারী এর নিদর্শন। (মাখজানে আখলাক)
এখন আপনারা বিবেচনা করুন যে কুকুরের উত্তম স্বভাব গুলো মানুষের মদ্ধে না থাকলে মানুষ কি উত্তম হবে না অধম???????

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.