শিক্ষক কেন রাস্তায়?
হাবীব আনওয়ার
শিক্ষা জাতির মেরুদণ্ড বলে আমদের দেশে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে।কারণ, শিক্ষা ছাড়া মানুষ পশুত্বে নেমে যায়।শিক্ষিত মানুষ সমাজের মাঝে আলো স্বরুপ।আর যারা শিক্ষাদান করেন, তাদের মর্যাদার তো কোন তুলনা হয় না! কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে শিক্ষাগুরুর কোন মূল্য নেই।নেই কোন সম্মান।তা দেশ কিংবা দেশের জনগণের কাছে।তাই তো আমরা পত্র-পত্রিকায় দেখি ছাত্র কিংবা অভিভাবক কর্তৃক শিক্ষক নির্যাতিত! আবার অনেক সময় রাষ্ট্রের রোষানলেও পড়তে দেখি সম্মানিত শিক্ষকদের।
অথচ আমরা সবাই কিন্তু এসকল শিক্ষদের কাছে চির ঋণী হয়ে আছি ।এসকল শিক্ষকরাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে রাতদিন কষ্ট করে আমাদের জন্য।তারা কখনো আমাদের কাছে কোন মূল্য চায় না।তাদের শুধু একটাই চাওয়া আমার ছাত্র-ছাত্রীরা যেন মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে।
অথচ তাদের এই অক্লান্ত পরিশ্রমের কোন মূল্য আমরা দিতে পারি না।বরং সর্বদা অবজ্ঞা আর অবহেলার দৃষ্টিতে তাকানো হয় তাদের দিকে।তারপরেও তারা আমাদের প্রতি সহনশীল! আমাদের সুন্দর পরামর্শ দানে ব্যস্ত থাকেন।
" সেই সম্মানিত শিক্ষকমন্ডলী এমপিওভুক্তির দাবিতে আজ ২১ দিন যাবত রাস্তায় পরে আছেন!ছয়দিন যাবত অমরণ অনশন পালন করছেন! প্রয়োজনে না খেয়ে মারা যাবেন তবুও সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে উনারা ঘোষণা দিয়েছেন।
জানা যায় ছয়দিনের অনশনে ১০২ জন শিক্ষাগুরু অসুস্থ হয়ে পরেছেন!গুরুতর অবস্থায় ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে!"
আহ! যারা দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে রাতদিন ব্যস্ত থাকেন।আজ তাদের এই করুণ অবস্থা বাঙ্গালী জাতির জন্য খুবই দুঃখজনক।
তাদের দাবি কি অনেক বেশি? এদেশে প্রতিটি মানুষের কাজের মূল্য আছে।তাহলে কেন থাকবে না হতভাগা এই শিক্ষকদের।এদেশে ক্রিকেট খেলার জন্য কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়।অথচ, তারা আমাদের লাঞ্চিত আর বঞ্চিত করা ছাড়া আর কিছুই দিতে পারেনি।অথচ, যারা মানুষ গড়ার কারিগর, যারা দেশকে, দেশের মানুষকে প্রতিনিয়ত উন্নতির উচ্চতায় পৌঁছে দিচ্ছে, তাদেরকে আমরা অবহেলায় ফেলে রেখেছি!
আমাদের দেশে মিথ্যা আশ্বাসের অনেক কদর আছে।কমপক্ষে এমন মিথ্যা আশ্বাস হলেও তাদের দেওয়া উচিত ছিল।অথচ, সরকার এমন সহজ কাজটিও করতে কৃপণতা করছে!
এদেশের এমপি -মন্ত্রী প্রত্যকেই কোন না কোন শিক্ষকের ছাত্র।তবুও আজ শিক্ষক রাস্তায় ঘুমায়! আমরা জাতি হিসাবে এতটাই অকৃতজ্ঞ! ছিঃ, আমরা এমন কেন? কেন আমরা যোগ্য লোককে যথাযথ মূল্যায়ণ করতে চাই না? আজ যদি এসকল শিক্ষকরা তাদের দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেয়।যদি বন্ধ করে দেয় পাঠদান তাহলে এ জাতির ভাগ্যে কী হবে আল্লাহ ভালো জানে।
প্রিয় ছাত্র সমাজ, এভাবে আর কতদিন।আমাদের শিক্ষাগুরুদের অধিকার আদায়ে আমাদের এগিয়ে আসতে হবে।আমাদের শিক্ষকদের প্রতি এমন অবহেলা আর মেনে নেওয়া যায় না।
সম্মানিত দেশ প্রধান! আপনিও কোন না কোন শিক্ষকের কাছে পাঠ নিয়েছেন।শিক্ষাগুরুর অধিকার ও মর্যাদা সম্পর্কে আপনি যথেষ্ট অবগত।তাই আশা করি আপনি এই অবহেলিত শিক্ষাগুরুদের প্রতি সহনশীল হবেন।
No comments
আপনাকে অনেক ধন্যবাদ