তুরস্কের জ্ঞান সম্রাট প্রফেসর ড. ফুয়াদ সেজগিন ইন্তেকাল
হাবীব আনওয়ার:
তুরস্কের জ্ঞান সম্রাট, কিংবদন্তি আলেম এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতি গবেষক প্রফেসর ফুয়াদ সেজগিন, গত ৩০ জুন, ২০১৮ ইং তুরস্কের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। প্রেসিডেন্ট এরদোগানসহ অন্যান্য তুর্কি নেতৃবৃন্দ এবং মুসলিম বিশ্বের স্কলাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আসুন জেনে নেই তার সংক্ষিপ্ত জীবনীঃ
প্রফেসর ডঃ ফুয়াদ সেজগিন তুরস্কে একটি অতি পরিচিত নাম। পৃথিবীর ২৭ টি ভাষার উপর তাঁর পান্ডিত্য ছিল, তাঁর পি এইচ ডি থিসিস ছিল সাড়া জাগানো গবেষনা গ্রন্থ (The Sources of Al-Bukhari) বুখারী শরীফের উৎস সমূহ। তিনি ইতিহাসের একজন জীবন্ত কিংবদন্তী ইসলামী সভ্যতা ও সংস্কৃতির গবেষণায় তার অবদান অবিস্মরণীয়। তিনি তার দীর্ঘ ৯৪ বছর বয়সের এই জীবনে মানব কল্যাণে ও ইসলামী সভ্যতার পুনর্জীবনে অনেক কাজ করে যান। Istanbul Museum of the History of Science and Technology in Islam নামক একটি যাদুঘর তৈরি করে তা দান করে দিয়েছেন ইস্তানবুল সিটি কর্পোরেশনকে। রচনা করেছেন অনেক গুরত্ত্বপূর্ণ গ্রন্থ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল Astronomy Geography And Navigations İn Islamic Civilization। তার অন্যান্য উল্লেখযোগ্য বই সমূহ হল
১। Piri Reis / The Pre-Columbian Discovery of the American Continent By Muslim Seafarers
২। ইসলামে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি। ৫ খণ্ডের বিশাল একটি গ্রন্থ।
৩। বুখারীর উৎস সমূহ
আরব এং পাশ্চাত্যের হাজার হাজার লাইব্রেরিতে ঘুরে ঘুরে তিনি মুসলিম লেখকদের হাজারো মূলব্যান পান্ডুলিপি সংগ্রহ করেছিলেন। এটি এমন এক মূল্যবান গ্রন্থ, দুনিয়ার কোন মুসলিম গবেষক এর সহযোগিতা না নিয়ে সামনে চলতে পারবে না। এই অসামান্য অবদানের জন্য ১৯৭৯ সালে সৌদি সরকার তাঁকে ফয়সাল পুরস্কারে ভূষিত করে।
ইসলামী সভ্যতা নিয়ে তার অন্যতম উক্তিঃ
ইসলামী সভ্যতার বড়ত্ত্ব, মহত্ত্ব এবং গুরুত্ত্ব আমাদের নিজেদের লোকদেরকে বুঝানোর চেয়ে পাশ্চাত্যের লোকজনকে বুঝানো আরও বেশী সহজ।
ইসলামী সভ্যতার বড়ত্ত্ব, মহত্ত্ব এবং গুরুত্ত্ব আমাদের নিজেদের লোকদেরকে বুঝানোর চেয়ে পাশ্চাত্যের লোকজনকে বুঝানো আরও বেশী সহজ।
রহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়াহ্!
সূত্র:গুগল
সূত্র:গুগল
No comments
আপনাকে অনেক ধন্যবাদ