এসো জাগ্রত হই
এসো জাগ্রত হই
হাবীব আনওয়ার:
সকল তারীফ মহান আল্লাহ তায়ালার। দরুদ ও সালাম নবী সা.এর শানে,যাকে প্রেরণ করা হয়েছে জগদ্বাসীর রহমত হিসেবে।
আল্লাহ তায়ালা মানবসমাজ সৃষ্টি করেছেন তার ইবাদত করার লক্ষ্যে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কিন্তু বড় পরিতাপের কথা হলো, আল্লাহর যমিনে আজ আল্লাহর খলীফাদের অবস্থা খুবই নাযুক! চতু্র্মূখী ষড়যন্ত্রে তারা আজ ক্ষত বিক্ষত! আরাকান, কাশ্মীর, ইরাক, সিরিয়াসহ বিশ্বেজুড়ে আজ মুসলমানদের উপর বয়ে যাচ্ছে নারকীয় কাণ্ড!!
সিরিয়া যেন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।প্রতিদিন শতশত বনী আদমকে হত্যা করা হচ্ছে নির্বিচারে।রেহায় পাচ্ছে না শিশু, নারীসহ বৃদ্ধারাও।বাসারের লেলিয়ে দেওয়া মানুষ রুপি কুকুর গুলোর ধ্বংস লীলা পৃথিবীর সব তান্ডবকে হার মানিয়েছে।যে দিকে চোখ যায় শুধু ধ্বংসাস্তুপ দেখা যায়। মুসলমানের রক্ত আর আহাজারি দেখে বণ্য প্রণীরাও ডুকরে কাঁদছে।আমরাই শুধু...। পুরো পৃথিবী আজ মুসলমানদের জন্য এক অবরুদ্ধ নগরী।রাসূলের দেশ মক্কা মদিনাও ষড়যন্ত্রের কবলে।হেরেমের খাদেমরা আজ ইহুদীদের গোলাম।মুসলিম শাসকরা মৃত প্রায়!মুসলমানদের প্রথম কিবলা ইহুদীদের দখলে।মসজিদের নগরী ঢাকাতে আজ মসজিদ শূণ্য থানা গড়ে উঠেছে।
স্বস্তিতে নেই আমাদের মাতৃভূমিও। সোনার বাংলাদেশের দিকে অশুভ শক্তি তাকিয়ে আছে লোলুপ দৃষ্টিতে। কৌশলে এনেছে পরিবর্তন। দারিদ্রতার সুযোগে অস্ত্রের পরিবর্তে বেছে নিয়েছে সেবা। সেবার আড়ালে ধর্মান্তকরণ। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড ঘোষণা করার সকল প্রস্তুতি প্রায় শেষ করেছে! তার পাশাপাশি ইসলামকে চিরতরে বিদায়ের লক্ষ্যে দেশ ও ধর্মের অতন্দ্র প্রহরী আলেম-ওলামার বিরুদ্ধে উষ্কে দিচ্ছে সহজ-সরল মুসলমানদেরকে। মিডিয়াগুলো ব্যস্ত আলেম উলামাদের দোষ তালাশে। অনুসন্ধানী রিপোর্টের নামে হলুদ সাংবাদিকতা নিয়ে। দুনিয়ার নোংরা লোভ দেখিয়ে মাদরাসা পড়ুয়াদের সন্তর্পনে মাদরাসা বিমুখ করার গভীর ছক এঁকেছে। দাওয়াতে তাবলীগের মত পবিত্র কাফেলাকে কলুষিত করার চক্রান্তে মেতে উঠেছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী!
মাজার পুজারীদের উত্তাপে সারাদেশে ছড়িয়ে পরছে শিরকের বীজ। হাদীস মানার নাম করে মুসলিমদের ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করছে নামধারী আহলে হাদীস।
একদিকে দরিদ্রতার কষাঘাতে জর্জরিত দেশের সিংহ ভাগ মানুষ! তার উপর আবার প্রতিবেশী রোহিঙ্গাদের অনুপ্রবেশ, আর স্বদেশী গাদ্দার তো আছেই!
জাতি এই কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে অসহায় ভঙ্গিতে তাকিয়ে গলা ফাটিয়ে আর্তনাদ করে বলছে, কোথায় হে জাতির কর্ণধার আলেম সমাজ? কোথায় হুসাইন আহমাদ মাদানী,আব্দুর রশীদ তর্কবাগিস, মুফতি আযম ফয়জুল্লাহ, হাফেজ্জী হুজুর রহ.সহ শার্দুল আলেমদের যোগ্য উত্তরসরীরা? তাকিয়ে দেখ,আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে নির্যাতনের এক কলঙ্কিত অধ্যায়। গুম-খুন, হত্যা-ধর্ষণ, চাঁদাবাজি আর টেন্ডারবাজির এক লীলাভূমি আজ আমাদের রক্তে কেনা এই বাংলাদেশ।
আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই দেশকে আবারো সুন্দর ভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন এক ঝাঁক জ্ঞানী- গুণী, মেধাবী, কর্মঠ ও চৌকশ তরুণ আলেম।যেনো মুজাদ্দিদে আলফে ছানী ও মুফতী ফয়জুল্লাহ রহ. এর চেতনায় সমাজ সংস্কারে জোরালো ভূমিকা রাখতে পারে।
তাই তালিবে ইলম বন্ধুরা! এখন থেকেই তোমাকে লক্ষ্য ও উদ্দেশ্যের পথে ঠিকে থাকার নিরবচ্ছিন্ন চেষ্টা-সাধনা ও মেহনত-মোজাহাদায় আত্মনিয়োগ করতে হবে। জানতে হবে জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা ও অপরিহার্যতা কী কী! তাই এসো, দেশ ও ইসলামের হেফাজতের জন্য মেধা-মননে-মগজে নিজেকে আকাবিরদের ভূমিকায় অবতীর্ণ করি!
লেখক:শিক্ষার্থী, মেখল মাদরাসা,হাটহাজারী,চট্টগ্রাম।
habibanwar199@gmail.com
No comments
আপনাকে অনেক ধন্যবাদ