ছুঁয়ে দিতাম হাতটা তার


ছুঁয়ে দিতাম হাতটা তার
নাহিদ নজরুল
মনটা যে চায় কেউ দিয়ে যাক
শরৎ সন্ধ্যায় শিউলি ফুল
আমার গায়ে ছোঁয়া লাগুক
তার মাথারই এলো চুল।

শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে
বৃষ্টি ঝরুক মুগ্ধতার
কাছে ডেকে পাশে রেখে
ছুঁয়ে দিতাম হাতটা তার।

বলতাম তাকে ভালোবেসে
আগলে রেখো জীবনভর
মিলেমিশে থাকবো দু’জন
সাজাবো এক সুখের ঘর।
/
কেউ “আমীন” বা “ঠিক”
না লিখে যাবেন না!
আর রোমান্টিক ছড়া বইলা কেউ আবার
ক্রাশ খাইয়েন না।

৩১-৮-১৮ইং

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.